দ্য মাঙ্গা গাইড টু মলিকিউলার বায়োলজি

বিজ্ঞানের কাজ হচ্ছে সবকিছুর গভীরে যাওয়া। এরই ধারাবাহিকতায় জন্ম নিয়েছে ‘মলিকিউলার বায়োলজি’ তথা আণবিক জীববিজ্ঞান নামের এই শাখাটি। বিজ্ঞানের এই শাখা জীবনকে ব্যাখ্যা করে একেবারে আণবিক পর্যায়ে। এখানে জীবনকে ভাবা হয় নান রাসায়নিক অণুর মিথস্ক্রিয়ার ফল হিসেবে। শাখাটি এখনও বিকাশমান পর্যায়ে আছে। তার ওপর এর কারবার এমনকিছু নিয়ে যা খালি চোখে দেখা যায় না। তাই সহজ ভাষায় একে ব্যাখ্যা করা কঠিন। এই কঠিন কাজটাকে সাবলীল করে তোলার জন্যে এই কমিকস বই- “দ্য মাঙ্গা গাইড টু মলিকিউলার বায়োলজি”। বইটির মূল লেখক জাপানিজ গবেষক মাসাহারু তাকেমুরা। এবারের ২০২৫ বইমেলায় বইটির অনুবাদ বেরিয়েছে অন্বেষা প্রকাশন থেকে।

(চলবে…)

বি. দ্র. বইটি অর্ডার করতে পারেন বিজ্ঞান ব্লগের ফেসবুক পেজ থেকে।

সুজয় কুমার দাশ
বিজ্ঞান ব্লগের নির্বাহী সম্পাদক হিসেবে আছি। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে। প্রকাশিত বই- দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি, দ্য মাঙ্গা গাইড টু মলিকিউলার বায়োলজি, অন্বেষা প্রকাশন; জীব জগতের অজানা গল্প, পুঁথি প্রকাশন।