বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো গল্পের ছলে বলতে পারলে সাধারণ মানুষ বিজ্ঞানে উৎসাহী হবে। এটাই জনপ্রিয় বিজ্ঞানের লক্ষ্য – মানুষকে বিজ্ঞানমনষ্ক করা। দুর্বোধ্য ভাষায় তত্ত্বকথা না কপচিয়েও বিজ্ঞানকে সহজ করে বোঝানো যায়। এই পথে হেঁটেছিলেন আব্দুল্লাহ আল-মুতী ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো বাঘা বাঘা লেখকেরা।
আমাদের আরেকটি উদ্দেশ্য হলো নবীন বিজ্ঞান লেখকদের মাঝে নিজেদের বিভিন্ন লেখার উপর ইতিবাচক ও গঠনমূলক মতামত লেনদেন করা। উদ্দেশ্য — পরস্পরের কাছ থেকে শেখা।
বিজ্ঞান জনপ্রিয়করনের আন্দোলনে যুক্ত হতে হলে প্রথমে আমাদের নীতিমালা পড়ে নিন। লেখা পাঠাতে পারেন admin@bigganblog.org ঠিকানায়।