টেলিফোনের নয়েজ দূর করতে যেয়ে কার্ল জানস্কি আবিষ্কার করলেন মিল্কিওয়ের কেন্দ্রের অদেখা জায়গাকে।

যদি আপনি ওই পালসারে দাড়াতে পারতেন তাহলে আপনি একবার চোখ ফেললেই দেখতেন দিন হয়ে গেছে আরেকবার চোখ ফেললেই দেখতেন রাত হয়ে গেছে।

বিশ্বকবি গেয়েছেন, "সীমার মাঝে, অসীম, তুমি।" জগতের যতখানি আমাদের জ্ঞানের গণ্ডির ভিতরে রয়েছে, তা যেনো অধরা অচেনা জগতের সিকিভাগ। বিজ্ঞানীদের ভাষ্যমতে, বিশ্বব্রহ্মাণ্ডের মাত্র পাঁচ শতাংশ আমাদের ইন্দ্রিয়ের জালে ধরা দেয়, আর বাকি পঁচানব্বই শতাংশের সম্পর্কে আমাদের কাছে কোনো অকাট্য তথ্য নেই। এর একটি অংশ ডার্ক এনার্জি দ্বারা গঠিত, বাকি অংশ ডার্ক ম্যাটারের সমন্বয়ে। এই ডার্ক বা অন্ধকার জগত আজও বিজ্ঞানীদের কাছে রহস্যের আধার, যদিও তা মানুষের অবদমিত কৌতূহলের কাছে হার মেনেছে বার বার। বিজ্ঞানীমহলের প্রত্যাশা, একদিন এই রহস্যের জট খুলবেই।