Search results for: “জীববিজ্ঞান”
-

স্নায়ু আসলে কীভাবে কাজ করে?
আমরা সবাই স্কুলে জীববিজ্ঞানের বইয়ে স্নায়ুকোষের গঠন জেনেছি। যদিও একেক স্নায়ুর আকার-আকৃতি একেক রকম, কিন্তু কিছু বৈশিষ্ট্য সব স্নায়ুতেই দেখা যায়। সব স্নায়ুকোষের বাইরে একটা কোষঝিল্লী থাকে। এদের একটা মূল কোষদেহ থাকে, যেখানে নিউক্লিয়াস বাস করে। স্নায়ু কোষদেহ থেকে ডেনড্রাইট নামে শাখা-প্রশাখা বের হয়, এরাপ্রতিবেশী স্নায়ুকোষ থেকে রাসায়নিক সংকেত বহন করে নিয়ে আসে। সচরাচর স্নায়ুকোষের…
-

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ‘পঞ্চব্রীহি’ ধান
বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল এবং দেশের মোট আবাদি জমির প্রায় ৭৫ শতাংশেই ফলানো হয় ধান। তাই বাংলাদেশের অর্থনীতিতে ধান চাষের গুরুত্ব অপরিসীম। কিন্তু, আশেপাশের কোনো এক ধান চাষির জীবন পর্যবেক্ষণ করুন। দেখবেন অনেক স্বপ্ন, আশা-প্রত্যাশা নিয়ে সার, বীজ, কীটনাশকের উচ্চমূল্য দিয়ে, কৃষি উপকরণ ও কৃষি শ্রমিকের অভাবসহ, ঋণের বোঝা নিয়ে কৃষক ধান চাষ করেন।…
-

ভাইরাস: আণুবীক্ষণিক এটম বোমা
আমাকে যদি প্রশ্ন করা হয় যে এমন কী আছে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু এটম বোমার চেয়েও বিধ্বংসী; তাহলে আমি চোখ বন্ধ করে এই ধাঁধার উত্তর দিবো, ‘ভাইরাস’। হালের করোনা অতিমারী (সার্স-কোভ-২) সেটা ভালো মতোই বুঝিয়ে দিয়ে গিয়েছে। অণুজীবজগতের সবচেয়ে বিষ্ময়কর বস্তু হলো ভাইরাস। আজ পর্যন্ত গবেষকেরা ভাইরাসের জটিলতাকে সম্পূর্ণরূপে সমাধান করতে পারেননি। তবে…
-

যুদ্ধে গণিতের প্রয়োগ নিয়ে একজন গণিতবিদের বিতৃষ্ণা
(ইংরেজ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডির (৭ ফেব্রুয়ারি ১৮৭৭ – ১ ডিসেম্বর ১৯৪৭) এই লেখাটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত সোসাইটি (আর্কিমিডিয়ানস) কর্তৃক প্রকাশিত ইউরেকা, ইস্যু ৩-এ ১৯৪০ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। সংখ্যাতত্ত্বে অসামান্য অবদানের পাশাপাশি জীববিজ্ঞানে হার্ডি–উইনবার্গ নীতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তবে সম্ভবত ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের গাণিতিক প্রতিভার আবিষ্কার তাঁর জীবনের সবচেয়ে ‘রোমান্টিক’ ঘটনা।…
-

বই পর্যালোচনাঃ অমরত্বের ইতিবৃত্ত
অমরত্ব, মানবজাতির এক লালিত আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষার চিত্রায়ন নিয়ে রচিত “অমরত্বের ইতিবৃত্ত” একজন জীববিজ্ঞান প্রেমী ও অপ্রেমী উভয়েরর কাছেই সুপাঠ্য হবে। বই নিয়ে আলোচনার আগে আপনাদের কয়েকটা যুক্তি দেই এবং তার প্রেক্ষিতে একটা প্রশ্ন করি। বলুন তো, মানুষ বুড়িয়ে যাওয়ার সাথে সাথে কেন রোগ-অসুস্থতা বাড়ে? এর একটা কারণ হলো যত বয়স বাড়ে তত বেশি…
-

মোশন সিকনেস: কারণ ও নিরাময়
মোশন সিকনেস (Motion Sickness) বা গতি-অসুস্থতা আমাদের পরিচিত কিছু মানুষদের-ই দারুণ ভীতির কারণ। ভীতি কেন বলছি? কারণ এই একটি সমস্যার জন্যই আমাদের অনেক প্রিয় বন্ধুরা আমাদের সাথে দূরদূরান্তে ট্যুর তথা ভ্রমণে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। করবে-ই বা কেন? দূরে যেতে হলে তো দরকার গাড়ির। আর এই ‘গাড়ি’-ই তো সব সমস্যার গোড়া। তাই নয় কি?…
-

যেভাবে কালাজ্বর শনাক্তের আধুনিক পদ্ধতি আবিষ্কার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদল
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি উপেক্ষিত প্রাণঘাতী রোগ হল কালাজ্বর বা ভিসেরাল লেশম্যানিয়াসিস (Visceral Leishmaniasis)। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৬০টি দেশে এই রোগের প্রকোপ আছে। বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ বেল্টে এর প্রাদুর্ভাব বেশি। দেশের ৪৫টি জেলা কালাজ্বরের এন্ডেমিক পর্যায়ে আছে (এন্ডেমিক বলতে নির্দিষ্ট অঞ্চলে সীমিত সংক্রমণ বোঝায়)। গবেষণা বলছে, আমাদের দেশের দুই কোটি মানুষ কালাজ্বরে আক্রান্ত হবার ঝুঁকিতে…
-

শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া কি ডিএনএ বিহীন?
প্রায় প্রতিটি মানবকোষই মাইটোকন্ড্রিয়া দ্বারা চালিত হয়। শিম-আকৃতির এই অঙ্গাণু অক্সিজেন ব্যবহার করে দেহের ব্যবহার উপযোগী শক্তি সংশ্লেষণ করে। কোটি কোটি বছর আগে একটা প্রাচীন আর্কিওব্যাক্টেরিয়া একটা ব্যাকটেরিয়াকে গিলে ফেলে। এই ব্যাকটেরিয়াই পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া হিসেবে বিবর্তিত হয়। আর এভাবেই উদ্ভব ঘটে সুকেন্দ্রিক কোষের। তখন থেকেই মাইটোকন্ড্রিয়া তার পূর্বসূরী অণুজীবের মতো ডিএনএ বহন করে আসছে। প্রাণীকোষের…
-

কম্পিউটার থেকে অসুখ বিসুখ: দেবাঞ্জন সেনগুপ্ত
একদম ফাঁকিবাজি নেই, এমন একটা স্বাস্থ্যবিষয়ক (বা বলা যেতে পারে জনপ্রিয় চিকিৎসাবিজ্ঞানের) বই পড়লাম। শেষ জনপ্রিয় চিকিৎসাবিজ্ঞানের কোনটা পড়েছি? আম্মুর রোগের কথা মনে রেখে স্ত্রীরোগ-বিশেষজ্ঞ অরুণকুমার মিত্রের কন্যা জায়া ও জননী কেনা ও আংশিক পড়া। সংহত গদ্য, তবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। অনেক কিছুই এসেছে বইটিতে, তবে আম্মুর রোগটার বিস্তারিত বিবরণ পাই নি। বইটির নতুন জীবন (পড়ুন…