

একটি খোলা প্রান্তরে অনেকক্ষণ ধরে আকাশে টেলিস্কোপ তাক করে বসে আছে হোমেরা। শুক্র গ্রহের ছবি তোলার চেষ্টা করছিল। এখানে শহরের আলোক দূষণ তেমন একটা নেই। কিন্তু গ্রহটি ধীরে ধীরে দিগন্তের নীচে নেমে যাচ্ছিল। একদিকে হাতে সময় অল্প, অন্যদিকে টেলিস্কোপের সেন্সরের ক্যালিব্রেশন নষ্ট হয়ে যাওয়ায় ঠিকমতো ফোকাস করা যাচ্ছিল না। ফলে প্রতিটি ছবিই ঘোলাটে আসছিল। ফোকাস ঠিক করতে করতেই শুক্র গ্রহ প্রায় দিগন্তের আড়ালে চলে গেল। টেলিস্কোপে ধরা পড়ল শুধু একটি অতি ক্ষীণ, চিকন আলোকফালি, যেখান থেকে গ্রহটিকে ঠিকভাবে চেনাই কঠিন। সেদিন হেমেরার সঙ্গে ছিল তার বোন ইওস। তবে এখন আর শুক্র গ্রহ নিয়ে তাদের বিশেষ মাথাব্যথা…

ল্যাব থেকে কৃষকের মাঠ: একটি বীজের বিজ্ঞান, প্রযুক্তি ও আস্থার যাত্রা
স্মার্ট বীজ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ট্রেসঅ্যাবিলিটি ও SeedCast-এর আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে ধরা একটি ছোট্ট বীজকে আমরা সাধারণত একটি কৃষি উপকরণ হিসেবেই দেখি। অথচ এই ক্ষুদ্র বীজের ভেতরে লুকিয়ে থাকে বহু বছরের গবেষণা, বিজ্ঞানীদের নিরলস সাধনা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং একটি দেশের খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ। একটি উন্নত জাতের মানসম্পন্ন বীজ কখনোই হঠাৎ করে কৃষকের হাতে পৌঁছে যায় না; গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে শুরু করে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান পরীক্ষা, সংরক্ষণ, পরিবহন এবং বিপণনের ধাপসমূহ অতিক্রম করেই এটি কৃষকের মাঠে পৌঁছায়। এই দীর্ঘ পথচলার প্রতিটি ধাপই সমান গুরুত্বপূর্ণ, কারণ যেকোনো পর্যায়ে গুণগত মানের সামান্য বিচ্যুতিও একটি…

এক শত্রু নয়, বহু শত্রুর বিরুদ্ধে যুদ্ধ: উদ্ভিদের মাল্টিপল স্ট্রেস নেক্সাসের অদৃশ্য মহাকাব্য
বাগেরহাটের ধানক্ষেতে এক দুপুর সময়টা জুন মাসের শেষ সপ্তাহ। কল্পনা করা যাক, উপকূলীয় অঞ্চলের একটি জেলা, বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলের একটি ধানক্ষেতে দাঁড়িয়ে আছে একটি তরুণ ধানগাছ। দূর থেকে দেখলে মনে হবে, তপ্ত দুপুরে সে কেবল বাতাসে মৃদু দুলছে। চারদিকে এক প্রশান্তির ছায়া। অথচ এই শান্ত দৃশ্যের আড়ালে তার শরীরের ভেতরে হয়তো চলছে বেঁচে থাকার এক কঠিন লড়াই। মাটির লবণাক্ততা তার শিকড়ের পানি ও পুষ্টি গ্রহণকে ব্যাহত করছে। আকাশে তীব্র রোদ-তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েক সপ্তাহের অনাবৃষ্টিতে মাটিতে পানির প্রাপ্যতা কমে এসেছে। এর সঙ্গে পুষ্টির সীমাবদ্ধতা কিংবা রোগজীবাণুর আক্রমণ যুক্ত হলে একটি ছোট্ট ধানগাছকে একই সময়ে…

কাকতালীয় নাকি বিবর্তনীয় বাস্তবতা?
“There is grandeur in this view of life, with its several powers, having been originally breathed into a few forms or into one; and that, whilst this planet has gone cycling on according to the fixed law of gravity, from so simple a beginning endless forms most beautiful and most wonderful have been, and are being, evolved.” ~ Charles Darwin চলুন, খোলা মন নিয়ে একটা বিশেষ আলোচনায় বসা যাক। ধরুন, আপনি আর আপনার বন্ধু পরীক্ষা দিতে বসলেন। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামছে। আজকে আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। উদ্দীপকের আলোকে বিভিন্ন গল্প, কবিতার নানানকিছু আপনাদের নিজস্ব…

কৌণিক ভরবেগ: এক নেপথ্য নায়ক
বি.দ্র. ভেক্টরের বেসিক জানা থাকা থাকলে লেখাটা পড়তে সুবিধা হবে। আর পুরো লেখাটা যথাসম্ভব সিম্পল একটা সিস্টেমকে বেসিস করে লেখা হয়েছে, যাতে বিষয়গুলো বেশি জটিল না হয়ে যায়। ভরবেগ কী, এটার সবচেয়ে জঘন্য সংজ্ঞা মেবি এইটা যে – ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এইটা আমার দেখা ফিজিক্সের সবচেয়ে জঘন্য সংজ্ঞাগুলোর একটা, কারণ এই সংজ্ঞা কোন ইন্টুইশনই দেয় না। ব্যাপারটা অনেকটা এরকম, বল মানে হলো ভর আর ত্বরণের গুণফল -.-। প্রথমে আমরা রৈখিক ভরবেগ নিয়ে একটু আলোচনা করি। তো চলেন আগে দেখি যে ভরবেগ কেন দরকার পড়ল। প্রথমেই ধরে নেই, আমরা ভরবেগ কি জানি না। এখন…

ফরেনসিক বিজ্ঞান: কাঠের গুঁড়োয় মিশে থাকা ঠান্ডা খুনের রহস্য
বিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর প্রয়োগ দেখা যায় ফরেনসিক বিজ্ঞানে।অপরাধ তদন্তে। অপরাধী চোখকে ফাঁকি দিতে চাইলেও নীরব প্রমাণকে কথা বলিয়ে সত্য তুলে আনে বিজ্ঞান। পিটার থমাসের অসাধারণ ধারাভাষ্যে জনপ্রিয় সত্যঘটনাভিত্তিক অনুসন্ধানমূলক টিভি ধারাবাহিক ‘ফরেনসিক ফাইলস’-এর পর্বে পর্বে রয়েছে চাঞ্চল্যকর অপরাধ, রহস্যময় দুর্ঘটনা ও জটিল রহস্য সমাধানের গল্প। প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং নিরলস তদন্তের মাধ্যমে কীভাবে শত রহস্যের জট খুলেছে, তারই জীবন্ত দলিল এই সিরিজ। পাঠক, প্রতি সপ্তাহে আপনার জন্য থাকছে এই ধারাবাহিকের একটি পর্ব। ১৯৮৬ সালের এক মেঘলা দিন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউটাউনে হঠাৎ যেন উধাও হয়ে যান উড়োজাহাজের অ্যাটেনডেন্ট হেলা ক্রাফটস। কেউ তাঁকে সরিয়ে দিতে চায়, সেটা বুঝতে…

কার্ল সাগানের লেখা “দ্য ডিমন-হন্টেড ওয়ার্ল্ড: সায়েন্স অ্যাজ আ ক্যান্ডেল ইন দ্য ডার্ক” বইটি আজও যেভাবে প্রাসঙ্গিক
কার্ল সাগানের লেখা ‘দ্য ডিমন-হন্টেড ওয়ার্ল্ড: সায়েন্স অ্যাজ আ ক্যান্ডেল ইন দ্য ডার্ক’ বইয়ের কোনো না কোনো অংশ কয়েক মাস পরপরই অনলাইনে ভাইরাল হয়। কারণটা বোধ করি বইটার ভবিষ্যৎবাণী। সাগান এমন এক পৃথিবীর কথা বলছেন যেখানে যুক্তিবাদী চিন্তা এবং সংশয়বাদ ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে, আর তার জায়গা দখল করছে ভুল তথ্য ও অন্ধবিশ্বাসের এক বিস্তীর্ণ জঞ্জাল। উদাহরণস্বরূপ এই অংশটির কথা বলা যায়: “আমি আমার সন্তান বা নাতি-নাতনিদের সময়ের আমেরিকা নিয়ে এক অশনিসংকেত দেখতে পাচ্ছি—যখন মার্কিন যুক্তরাষ্ট্র পরিণত হবে একটি সেবা ও তথ্যনির্ভর অর্থনীতিতে; যখন প্রায় সব উৎপাদনশীল শিল্প অন্য দেশে চলে যাবে; যখন অসীম প্রযুক্তিগত ক্ষমতা…

প্রোটিন সিকোয়েন্সিং: ফ্রেডরিক স্যাঙ্গারের হাত ধরে যেভাবে জীবনের ভাষা পড়া শুরু হল
জীববিজ্ঞানের পাঠ্যবই খুললেই আমরা খুব পরিচিত একটি ধারণার মুখোমুখি হই: ডিএনএ (DNA) থেকে এম আরএনএ (mRNA), আর এম আরএনএ থেকে প্রোটিন। এটিই সেন্ট্রাল ডগমা, জীবনের তথ্যপ্রবাহের মূল সূত্র। আজ আমরা জানি, ডিএনএ-তে লেখা থাকে নির্দেশনা, আরএনএ সেই নির্দেশনার বার্তা বহন করে, আর প্রোটিন সেই নির্দেশনাকে বাস্তবিক রূপ দেয়। কিন্তু জীবনের এই ভাষা পড়ার ইতিহাস এত সরল রেখায় শুরু হয়নি। বরং আশ্চর্যের বিষয়, জীবনের তথ্য বোঝার প্রথম বড় সাফল্যগুলোর একটি এসেছিল ডিএনএ নয়, বরং প্রোটিন থেকে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন ফ্রেডরিক স্যাঙ্গার। যিনি প্রোটিন সিকুয়েন্সিং এর জন্য নোবেল পুরুষ্কারে ভূষিত হন। পরবর্তীতে ডিএনএ সিকোয়েন্সিংয়ের জন্যও নোবেল…

পারকিনসন রোগের চিকিৎসায় জাপানি গবেষকদের যুগান্তকারী অগ্রগতি
পারকিনসন রোগ (Parkinson’s Disease – PD) একটি দীর্ঘমেয়াদী স্নায়বিক ব্যাধি, যা বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষকে প্রভাবিত করে আসছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, আনুমানিক ৭ থেকে ১০ মিলিয়ন ব্যক্তি এই রোগে আক্রান্ত, যার ফলে তাদের স্বাভাবিক চলাফেরা, মস্তিষ্কের কার্যকর সমন্বয় ও দৈনন্দিন জীবনযাত্রায় গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। রোগটির ধীরে ধীরে অগ্রসরমান প্রকৃতি এবং প্রচলিত চিকিৎসা পদ্ধতিসমূহের সীমাবদ্ধতা নতুন ও অধিক কার্যকর চিকিৎসা কৌশল উদ্ভাবনের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে। এই প্রেক্ষাপটে, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পারকিনসন রোগের চিকিৎসায় এক বৈপ্লবিক অগ্রগতি সাধন করেছেন। তাঁরা ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত মস্তিষ্কের কোষ প্রতিস্থাপনের মাধ্যমে রোগটির চিকিৎসা পদ্ধতিতে একটি সম্ভাবনাময় দিক উন্মোচন করেছেন। এ…







