• অ্যাভারি, ম্যাক্লিয়ড, ম্যাকার্টির পর থেকে…… সময়কাল ১৯৫৩। ডিএনএ-এর গঠন আবিষ্কারে কাজ করে চলেছেন লন্ডনের কিংস কলেজের বায়োফিজিক্স ইউনিটের সহকারি পরিচালক মরিস উইলকিন্স আর গবেষণা সহযোগী বায়োফিজিসিস্ট রোজালিন্ড ফ্র্যাংকলিন আর তাঁর ছাত্র রেমন্ড গসলিং। ফ্র্যাংকলিন এক্স-রে ক্রিস্ট্যালোগ্রাফির মাধ্যমে সেই সময়ে সবচেয়ে ভাল ফটোগ্রাফ তৈরি করছিলেন ডিএনএ এর। আর তা দিয়েই ডি এন এর একটি বাস্তবসম্মত মডেল তৈরির কাজ করছিলেন তিনি। অন্যদিকে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে কাজ করছেন জে. ডি. ওয়াটসন আর ফ্র্যান্সিস ক্রিক। একই সময়েই কাজ করছিলেন আমেরিকান বিজ্ঞানী লাইনাস পোলিং। পোলিং  ডিএনএ এর একটি মডেল প্রস্তাব করেন কিন্তু কিছু মারাত্মক অসংগতির কারণে তাঁর প্রস্তাবিত মডেল ধোপে টেকেনি। রোজালিন্ড…

  • মনে করেন বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন সন্ধ্যায় কোন পার্কে বা খোলা চায়ের দোকানে অথবা মাঠে। কিন্তু বাগড়া দিল বেরসিক মশা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল মশাগুলি আপনাকেই বেছে নিয়েছে কামড়াতে। বাকি বন্ধুদের বাদ দিয়ে ড্রাকুলার মত চুষে নিচ্ছে শুধু আপনারই রক্ত। চিন্তা করছেন- কেন? কেন এমন হয়? আপনিই কি একমাত্র হতভাগা? আসলে নিজেকে একা ভাবার কোন কারন নাই। আপনার মত পৃথিবীর ২০% মানুষকে মশারা একটু বেশি সুস্বাদু মনে করে। কি কি কারন এখানে কাজ করতে পারে সেগুলো এখানে বলে দিচ্ছি- ১) রক্তের গ্রুপ- মশা কামড় দেয় আমাদের রক্ত থেকে প্রোটিন খাবার জন্য। কারো কারো যেমন…

  • সারাদিন কর্মব্যাস্ত ছিলেন। দিনটা ছিলো আর্দ্র, গরম পড়েছিলো খুব। বাসায় ফিরতে হয়েছে বাসে ঝুলে ঝুলে। বাসের ভেতর ঘর্মাক্ত সহযাত্রীদের সংস্পর্শ এড়ানো সম্ভব হয় নি। তাই ঠিক করলেন বাসায় গিয়েই গোসল করতে হবে। জীবাণুনাশক সাবান দিয়ে। ‘স্বাস্থ্যকে রক্ষা‘ করতে হবে না? চারপাশে তো অদৃশ্য রোগজীবাণু গিজগিজ করছে। একমাত্র জীবাণুনাশক সাবানই পারে এসব লুকিয়ে থাকা জীবাণুদের কুপোকাত করে আমাদের সুস্থ রাখতে।   উপরের লেখাটা পড়ে কি আপনার কোন সাবান বা হ্যান্ডওয়াশের বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাচ্ছে? সুনির্মিত বিজ্ঞাপনগুলো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। হঠাৎ আবির্ভুত হয়ে সুদৃশ্য বোতলে ভরা হ্যান্ডওয়াশগুলো গত কয়েক বছরে ঘরে ঘরে ছড়িয়ে গেছে।…

  • [যুগ্ম-লেখক: আরাফাত রহমান] তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।ওই যে সুদূর নীহারিকাযারা করিয়াছে ভীড়, আকাশেরো নীড়ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী (তুমি কি কেবলই ছবি — রবীন্দ্রনাথ ঠাকুর) বিবর্তনের সাথে সাথে মস্তিষ্ক বিকাশের এক পর্যায়ে মহাকাশের দিকে তাকিয়ে মানুষ বিস্মিত হয়েছে। হাজার হাজার বছর ধরে রাতের আকাশে উজ্জ্বল বস্তুনিচয়দের মানুষ পর্যবেক্ষণ করেছে, তারার মানচিত্র রচনা করেছে। এই চিরচেনা নক্ষত্রদের মাঝে হঠাৎ করে উদয় হওয়া বাউন্ডেলে ধূমকেতুগুলোকে খেয়াল করেছে তারা সচকিত হয়ে। সেই অতীত পর্যবেক্ষকরা জানতো না ধূমকেতু আসলে কি, কোথা থেকেই বা তারা আসে, আর তারা দেখতে কেনই বা ধোঁয়াশা ঝাড়ুর মতো ।…

  • গল্পটার শুরু একজন জার্মান জীববিজ্ঞানী এমি নোবেল (Emmy Klieneberger-Nobel) কে নিয়ে। গ্রাজুয়েশানের পর তিনি গবেষণা করতেন জার্মানির ফ্র্যাঙ্কফুট বিশ্ববিদ্যালয়ে। কিন্তু জন্মগতভাবে ইহুদী হওয়ায় ১৯৩৩ সালে জার্মানি থেকে বহিস্কৃত হন নাজি বাহিনীর নির্দেশে। অগত্যা এই মহতি লন্ডনে পাড়ি জমান এবং যোগ দেন বিখ্যাত লিস্টার ইনস্টিটিউটে; মাইকোপ্লাজমা (Mycoplasma) নামক ব্যাকটেরিয়া-প্রজাতির উপর কাজ করা শুরু করেন। কিন্তু খুব বেশি দেরি হয়নি একটা অদ্ভুত এবং দারুণ জিনিস খুঁজে পেতে। আমরা জানি প্রায় সব ব্যাকটেরিয়াতেই সাধারণ অবস্থায় কোষপ্রাচীর থাকে এবং এর রকমফেরের উপর নির্ভর করে গ্রাম-পজিটিভ বা নেগেটিভ প্রকারভেদ করা হয়। কিন্তু এমি এমন একধরনের ব্যাকটেরিয়ার প্রকার খুঁজে পেলেন যার কোন কোষপ্রাচীর…

  • কোখের পর থেকে … সময়কাল ১৮৯২। নতুন শতাব্দীর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীকে নতুন উপহার দিলেন রাশান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। সত্যি বলতে এক নতুন অণুজীবি দুনিয়াই উপহার দিয়ে বসলেন তিনি।আবিষ্কৃত অণুজীবটিকে আমরা এখন ভাইরাস নামে জানি। তবে মজার ব্যাপার হল, আইভানোভস্কি নিজেই জানতেন না যে তিনি ভাইরাস আবিষ্কার করেছেন। মোজাইক রোগের কারণ জানতে এক গবেষণায় আক্রান্ত তামাক পাতার রসকে তিনি পরিস্রাবণ করেন চেম্বারল্যান্ড ফিল্টারের মধ্য দিয়ে যার ভেতর দিয়ে কোন ব্যাক্টেরিয়া পার হতে পারেনা। আইভানোভস্কি যখন দেখলেন সেই পরিস্রুত রস আবার অনাক্রান্ত তামাক পাতায় ঘষলে নতুনভাবে সংক্রমণ ঘটাতে পারে তখন তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন যে সে সময়ের জানাশোনা…

  • বকবক করার জন্যে আপনাদের সামনে আবার চলে এলাম। আসার কারণ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি। বিষয়টা হল এনজাইম (Enzyme) । প্রশ্ন আসতেই পারে এনজাইম কি? এই প্রশ্নের উত্তর দেয়ার আগে চলুন একটু গল্প করে নিই। আমরা প্রতিদিন এত এত খাবার খাই। এই সকালে নাস্তা করছি তো দুপুরে মোরগ পোলাও খাচ্ছি। বিকালে আবার চা নাস্তা। তারপর আবার রাতের পেট পূজা। আচ্ছা আমরা যে খাবারগুলো খাচ্ছি এবং অনবরত খেয়েই চলছি খাবারগুলো আসলে যাচ্ছে কোথায়? বলতে পারেন হজম হয়ে যাচ্ছে! কিন্তু কে করছে একাজ বলুন তো? হা ঠিক বলেছেন, এনজাইম! এনজাইম আমাদের খাবারগুলোকে ভেঙ্গে দেহের গ্রহণের উপযোগী…

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক নাইজেল হিউজ রচনা করেছেন মনীষার পাথরের বন । জীবাষ্ম আর জীবাষ্মায়ন মনীষার পাথরের বন  বইটির মূল প্রতিপাদ্য বিষয়। বিলুপ্ত জীবসমূহের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণগুলোকেই বলা হয় ফসিল বা জীবাস্ম। সবাইকে বিশেষ করে কিশোর কিশোরীদের কাছে ভূত্ত্ববিদ্যার সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যে জিওলোজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার উদ্দ্যোগে বইটি প্রকাশিত। লেখক তাঁর নিজস্ব পাঠ্যবিষয় ভূতত্ত্বের মূল বিষয়কে জনবোধ্য বিজ্ঞানের ভাষায় সহজ ঢঙে তুলে ধরেছেন। বইটির অনুবাদ করেছেন ড.দীপেন ভট্টাচার্য। দীপেন ভট্টাচার্যের সরল সাবলীল শব্দ বিন্যাস বইটিকে অনেক মনোগ্রাহী করে তুলেছে। বিশেষ করে অনুবাদকের রচিত দিতার ঘড়ি বা অভিজিৎ নক্ষত্রের আলো কিংবা ব্লগের লেখাগুলো…

  • পাস্তুরের পর থেকে … সময়কাল ১৮৬৭।জীবাণুমুক্ত  শল্যচিকিৎসার যুগ শুরু হয় যোসেফ লিস্টার  এর হাত ধরে। পাস্তুরের কাজের দিকে নজর রাখছিলেন লিস্টার আর সেই সূত্রেই শল্যচিকিৎসার পূর্বে যে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে তা জীবাণুমুক্ত করার লক্ষ্যে ফেনলে চুবিয়ে নেন। তাঁর এই চিন্তাশীলতা শল্যচিকিৎসা পরবর্তি সংক্রমণ এর হার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেয় এবং শল্যচিকিৎসা আরো বেশি রোগী-বান্ধব হতে থাকে। অনেকের মতে লিস্টার ‘আধুনিক জীবাণুক্রিয়ানিরোধ প্রক্রিয়া’ বা ‘মডার্ন অ্যান্টিসেপ্সিস’ এর জনক। সময়কাল ১৮৭৭। জন টিন্ড্যাল ফ্র্যাকশানাল স্টেরিলাইজেশানের বা টিন্ড্যালাইজেশান এর ওপর তাঁর গবেষণাপত্র  প্রকাশ করেন এ বছর। অটোক্লেভিং প্রক্রিয়ার পূর্বে এটিই ছিল সবচেয়ে জনপ্রিয় জীবানুমুক্তকরণ প্রক্রিয়া। জন টিন্ড্যাল তাঁর…