
%22%20transform%3D%22translate(1.2%201.2)%20scale(2.34375)%22%20fill-opacity%3D%22.5%22%3E%3Cellipse%20fill%3D%22%23b8bb68%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-62.32992%20-24.42683%2014.4804%20-36.94962%20131.6%2088.9)%22%2F%3E%3Cpath%20d%3D%22M274.5%20105.5L57.9%200l41.6-85.4L316.1%2020z%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23e9a56b%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(26.49401%20.77145%20-.37035%2012.71907%20128.8%2088.1)%22%2F%3E%3Cellipse%20cx%3D%22235%22%20cy%3D%2226%22%20rx%3D%2243%22%20ry%3D%2289%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
জীবজগতে মিথস্ক্রিয়া বা সম্পর্ক নির্মাণের এক অনন্য পদ্ধতি হল সিমবায়োসিস (অন্যোন্যজীবিতা/মিথজীবিতা)। এমনকি সিমবায়োসিসের মাধ্যমে জীবের অস্তিত্ব টিকিয়ে রাখারও উদাহরণও অনেক। সম্প্রতি প্রকাশিত একটি অদ্ভুত সিমবায়োসিস এর গল্প আজকে বলছি। সিমবায়োসিস হল এমন একটা পদ্ধতি যেখানে দুইটা জীব বেঁচে থাকার জন্য একে অপরকে সাহায্য করে। মাঝেমধ্যে একটা জীব আরেকটা জীবের ভেতরে থেকে সিমবায়োসিস এ অংশগ্রহণ করে। কিন্তু লেবুর গাছের মিলিবাগ পোকার ক্ষেত্রে ব্যাপারটা এমনই অনন্য যে প্রায় অন্য কোন ক্ষেত্রেই এমন দেখা যায়না। মাঝেমাঝে লেবু গাছে লক্ষ্য করলে দেখবেন ছোটছোট সাদা সাদা পোকায় ভরে গেছে। এগুলো হলো মিলিবাগ পোকা। এই মিলিবাগ পোকা লেবু গাছের রস খেয়ে বেঁচে থাকে।…

২৩ জুন পৃথিবীর নিকটবর্তী হচ্ছে চাঁদ
২৩ জুন, ২০১৩ পৃথিবীর খুব কাছাকাছি আসছে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। ঐ সময় চাঁদ পৃথিবী হতে ৩,৫৬,৯৯১ কিলোমিটার বা ২,২১,৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০২ কিলোমিটার। ২০১৪ সালের আগস্ট মাসের আগে চাঁদ পৃথিবীর এতো কাছে আর আসছে না। ২৩শে জুন, অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একটি সরল রেখায় অবস্থান করবে, সেই জন্য তখনই পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। যেহেতু অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘঠিত হচ্ছে সেই জন্য এই চাঁদ গড় দৃশ্যমান চাঁদের চাইতে কিছুটা বড় ও উজ্জ্বল…
%22%20transform%3D%22translate(.5%20.5)%22%20fill%3D%22%23a0a0a0%22%20fill-opacity%3D%22.5%22%3E%3Cellipse%20cx%3D%22112%22%20cy%3D%2263%22%20rx%3D%2219%22%20ry%3D%2212%22%2F%3E%3Cpath%20d%3D%22M82.2%201.3l5.3%2015L95%204.5%2063.4-13.2z%22%2F%3E%3Cellipse%20cx%3D%2284%22%20cy%3D%229%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%2F%3E%3Cpath%20d%3D%22M99%206l12%204-8%202z%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
অচেতন মনের ছদ্মবেশী রাজপথ
আমরা কি নিজেদেরকে চিনতে পারি? নিজেকে কি চেনা সম্ভব? প্রাচীন গ্রীক চিন্তাবিদরা ভাবতেন হ্যাঁ, সম্ভব। কিন্তু যদি উনারা ভুল হয়ে থাকেন? যদি মনোজগতের কিছু নিষিদ্ধ এলাকা বদ্ধ রুমের মতো আটকানো থাকে যেখানে সরাসরি প্রবেশ করা যায় না? সিগমুন্ড ফ্রয়েড মনের এই অন্ধকার অঞ্চলকে বলতেন অচেতন, নির্জ্ঞান মন। মানুষ সারা জীবন ধরে যত ধরনের কাজকর্ম করে বেড়ায়, তার পেছনে নানান কামনা–বাসনা–ইচ্ছা কাজ করে। এসব কামনা–বাসনা অনেক সময় আমাদের সচেতন মন থেকে লুকানো থাকে। আমাদের বিভিন্ন কর্মকান্ডকে প্রভাবিত করে এই গোপন বাসনাগুলো। সভ্যতার সবচেয়ে সেরা কিংবা নিকৃষ্টতম বিষয়ের উৎস খুঁজে পাওয়া যাবে অচেতনে। ফ্রয়েড মনে করতেন নির্জ্ঞান মনের…

জাহাজভাঙা শিল্পঃ বিপন্ন পরিবেশ
জাহাজভাঙা শিল্প এমন একটি বিধ্বংসী শিল্প যা পরিবেশ ও মানুষের মারাত্নক ক্ষতিসাধন করে। বাংলাদেশে জাহাজভাঙা শিল্পের যাত্রা শুরু হয় মূলত ১৯৬০ সালে। সেই সময় ঝড়ের কবলে পড়ে পাকিস্তান-ভারত যুদ্ধে ক্ষতিগ্রস্ত ‘এম ভি আলপাইন’ নামের একটি জাহাজ চট্টগ্রামের সীতাকুন্ডের উপকূলবর্তী এলাকায় আটকে পড়ে। কোনভাবেই এটিকে আবার সমুদ্রে ভাসানো সম্ভব হচ্ছিল না। মূলত ওই জাহাজটিকে সৈকতে টেনে এনে খন্ডিত করার মাধ্যমে শুরু হলেও বাণিজ্যিকভাবে জাহাজভাঙা শুরু হয় স্বাধীনতার পর। সত্তরের দশকেই বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় কেটে বিক্রি করার উদ্দেশ্যে জাহাজ আমদানি শুরু করা হয়। আশির দশকের শেষের দিকে এ অঞ্চলের জাহাজভাঙা শিল্পের সংখ্যা ৬০ থেকে ৮০ টিতে উন্নীত হয়।…
%22%20transform%3D%22translate(3.3%203.3)%20scale(6.57031)%22%20fill-opacity%3D%22.5%22%3E%3Cellipse%20fill%3D%22%23fff%22%20cx%3D%22138%22%20cy%3D%2230%22%20rx%3D%22255%22%20ry%3D%2245%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23323932%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(202.12261%20-8.82486%201.80609%2041.36627%2094.8%20133)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%232a67d2%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22rotate(-78.9%20117%2076.4)%20scale(33.41975%20106.08607)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23296ecd%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-17.7293%20-39.76359%2082.39789%20-36.73857%20226.7%20182.7)%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
অণুজীব যখন আশীর্বাদঃ পর্ব-১
(আগের লেখায় অণুজীবের কিছু উপকারী দিক নিয়ে লিখেছিলাম। ঠিক করেছি ‘অণুজীব যখন আশীর্বাদ’ এই শিরোনামে কিছু লেখা লিখব যেখানে অণুজীবের উপকারী দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হবে।) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষিপ্র গতিতে এগিয়ে চলছে। যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার পাশাপাশি কিছু জটিল সমস্যারও কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম হল নানা ভাবে সৃষ্ট আবর্জনা। গৃহস্থালির আবর্জনা থেকে শুরু করে শিল্প কারখানা ও বিভিন্ন খনি থেকে নিষ্কাশিত আবর্জনা মানুষ ও পরিবেশের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিষাক্ত আবর্জনা যাতে পরিবেশের ক্ষতি করতে না পারে এজন্য কিছু পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে একটি হল আবর্জনাগুলোকে…
%22%20transform%3D%22translate(3.7%203.7)%20scale(7.34375)%22%20fill-opacity%3D%22.5%22%3E%3Cellipse%20fill%3D%22%23876444%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(35.95433%2013.87362%20-28.72781%2074.44987%20104.9%20104.2)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23a8f0ff%22%20cx%3D%22210%22%20cy%3D%22157%22%20rx%3D%2257%22%20ry%3D%22133%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%2386cfff%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-129.2972%20210.05067%20-40.25636%20-24.7799%200%2099.4)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23c7bda7%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-21.44372%20-6.5151%2020.42043%20-67.21154%20144.3%20114)%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
আসুন প্রকৃতি বন্ধুকে বাঁচাই
পরিবেশ, প্রকৃতি ও মানুষের অস্তিত্বকে সুন্দর, স্বাভাবিক ও প্রাণবন্ত করে তোলে জীববৈচিত্র্য। কিন্তু মানুষের অসচেতনতা, অজ্ঞতা ও অবহেলা জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে। তেমনি ভাবে মানুষের অদূরদর্শীতার শিকার হয়ে অতিবিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলা শকুন নামে পরিচিত এক সময়ের অতি পরিচিত পাখিটি। প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত এই উপকারী পাখিটির সংখ্যা আস্বাভাবিক হারে কমে যাওয়া অব্যহত রয়েছে। পুরো দক্ষিণ এশিয়ায় শকুনের বিলুপ্তির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় গরুর ব্যাথানাশক ওষুধ ডাইক্লোফেনাক। ডাইক্লোফেনাক দিয়ে চিকিৎসা করা গরুর মৃত্যু হলে এর দেহ ভক্ষণের পর কিডনি বিকল হয়ে শকুনের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে ভারত পাকিস্তান ও নেপালে…
%27%20fill-opacity%3D%27.5%27%3E%3Cellipse%20fill%3D%22%23000615%22%20fill-opacity%3D%22.5%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-115.09691%20792.66029%20-198.91729%20-28.88345%2051%201020.5)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23a8b376%22%20fill-opacity%3D%22.5%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22rotate(93.2%20-332.1%20892.7)%20scale(559.66289%20133.25061)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23c76d35%22%20fill-opacity%3D%22.5%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-26.51653%20165.54824%20-688.67025%20-110.3071%20265%2059)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23000b28%22%20fill-opacity%3D%22.5%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(24.14136%20521.10082%20-113.56391%205.26115%20865.8%201148.7)%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
সহজ বিজ্ঞান-এসো নিজে করি ৪: নিজেই বানান মমি
(এই শিরোনামে জীববিজ্ঞানের কিছু সহজ পরীক্ষা, যেগুলো আমাদের দেশের সাধারন পরীক্ষাগারেই করতে পারি তার প্রক্রিয়াগুলি তুলে ধরছি।) মমি হল কোন প্রাণী বা মানুষের একধরনের সংরক্ষিত মৃতদেহ, যেটা হয় মানুষের দ্বারা সংরক্ষণ করা হয়েছে অথবা প্রাকৃতিক ভাবে রসায়ন বা আবহাওয়া জনিত কারনে সংরক্ষিত হয়ে গেছে। প্রাচীন মিশরিয়রা ভাবতো যে দেহ সংরক্ষণ করে রাখা মৃত্যু পরবতীর্ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রাচীনতম মিশরিয় মমি প্রায় ৫৬০০ বছর আগের, যদিও মানুষের তৈরি সবচেয়ে পুরনো মানব মমির সন্ধান পাওয়া গিয়েছিল চিলিতে, ৭১৫০ বছর পুরাতন। অবশ্য আমরা আরও পুরানো জন্তু বা মানুষের মমি খুঁজে পেয়েছি যা প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়েছে। মিশরিয় মমি তৈরি প্রথায়…
%22%20transform%3D%22translate(.8%20.8)%20scale(1.5625)%22%20fill-opacity%3D%22.5%22%3E%3Cellipse%20fill%3D%22%23d09874%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(114.76464%20-18.17693%206.22064%2039.2756%20212.5%20103.8)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23fff%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(-20.73665%20-50.0078%20166.41794%20-69.00824%2086.2%2019.6)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23a8c7bb%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(23.32515%2023.24387%20-29.82084%2029.92511%20134.5%20111.8)%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23fff%22%20cx%3D%2246%22%20cy%3D%2225%22%20rx%3D%2259%22%20ry%3D%2259%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
নন-কোডিং ডিএনএ রহস্য
একসময় ভাবা হত মানব জেনোমের ৯৮% কোন কাজের না, মানে ফালতু মাল (junk DNA or junk element)। এই ৯৮ সংখ্যা টা এসেছে ডিএনএ’র যেই অংশ প্রোটিন তৈরি করতে পারেনা তার পরিমান থেকে। আমরা যদি সম্পূর্ণ ডিএনএ কে একটা বড় সুতার মত ধরি, তবে সুতার কিছু অংশ থেকে প্রোটিন তৈরি হবে আর বেশিরভাগ অংশ থেকে হবেনা। ডিএনএ’র যেই অংশ প্রোটিন তৈরি করে তাকে বলে জিন, বা প্রোটিন কোডিং ডিএনএ। এই অংশ খুবই গুরুত্বপূর্ণ, কারন প্রোটিন তৈরি না হলে কিছুই করতে পারতোনা কোন জীব, এমনকি একটি কোষ। তাহলে মানুষের এই ৯৮% নন-কোডিং ডিএনএ’র কি কোন কাজ নাই? সম্প্রতি দেখা…
%22%20transform%3D%22translate(3.7%203.7)%20scale(7.34375)%22%20fill-opacity%3D%22.5%22%3E%3Cellipse%20fill%3D%22%23ffdaab%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22rotate(-157.6%2098.2%20-11.6)%20scale(182.2691%2052.56307)%22%2F%3E%3Cpath%20fill%3D%22%2362742e%22%20d%3D%22M238%20186l-254-18%20169-99z%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23ffaf8e%22%20cx%3D%22198%22%20cy%3D%228%22%20rx%3D%2286%22%20ry%3D%2227%22%2F%3E%3Cellipse%20fill%3D%22%23b0d587%22%20rx%3D%221%22%20ry%3D%221%22%20transform%3D%22matrix(52.52705%207.82007%20-3.46913%2023.30199%20221.5%2057)%22%2F%3E%3C%2Fg%3E%3C%2Fsvg%3E)
এশিয়ান লেডিবার্ড পোকার বায়োটেররিজম
লেডিবার্ড বিটল কে তো আমরা সবাই চিনি। বাসার সামনের সবজী ক্ষেত বা কোন চাষাবাদের জমিতে গেলেই এসব উজ্জ্বল সুন্দর পোকাগুলির নড়াচড়া দেখতে পাবেন। ফসলের জন্য ক্ষতিকর পোকাদের খেয়ে লেডিবার্ড -রা আমাদের আসলে উপকারই করে বলা চলে। সেজন্যই, ৫০ থেকে ৬০ বছর আগে, এশিয়ান লেডিবার্ড বিটল (চীন এবং জাপান থেকে) নিয়ে আসা হয়েছিল ইউরোপে। কিন্তু তখন ইউরোপিয় বাপধনেরা বুঝতে পারেনাই কি জিনিস নিয়ে যাচ্ছেন তারা নিজেদের দেশে। এখানে বলে রাখি, লেডিবার্ড বিটল ইউরোপেও পাওয়া যায়। কিন্তু তারা এশিয়ানদের মত এত চটপটে আর শক্তিশালী না। সেজন্য পেস্ট কন্ট্রোল বা পোকা নিয়ন্ত্রনে এশিয়ান লেডিবার্ড পোকা বেশ ভালই খেল…







