• ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব দিকের এক নির্জন দ্বীপ। জনমানবহীন, রুক্ষ, ঊষর। বিগত শতকের শুরুর দিকের ঘটনা। আগ্নেয়গিরির তরল লাভা বিষাক্ত করে তুলেছে আশেপাশের পাহাড়গুলোকে। স্থানীয় বাসিন্দারা ভুল করেও সে দিকে পা মাড়ান না। লাভার ভয়ে নয়, বরং কুৎসিত দর্শন এক জন্তুর ভয়! দ্বীপটিতে তাদের সংঘবদ্ধ বসবাস। তাদের দুয়েকটির সামনে পড়লেও রক্ষে নেই! আজ আকাশ পরিষ্কার। বর্ষার এই সময়টায় মেঘের ছিটেফোঁটাও নেই। তকতকে রোদ। একটু গরমও লাগছে। পাশের বিমানঘাঁটির একজন ক্ষুদে বৈমানিক ভাবছেন, মেঘমুক্ত পরিষ্কার আকাশে একটু প্রশিক্ষণ সেরে আসবেন কি না? তখনও বিমানের প্রযুক্তি ততোটা উন্নত না। নড়বড়ে বিমান নিয়েই তিনি উড়ে গেলেন আকাশে। বর্ষার আকাশেরও বিশ্বাস নেই!…

  • আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এই সম্প্রসারণ কি চিরকাল চলমান থাকবে না কি কোনো এক পর্যায়ে এই সম্প্রসারণ থেমে যাবে। মহাবিশ্ব কি আবার সংকোচন প্রক্রিয়ায় বিগ-ব্যাং এর সময়ের মতো কোনো এক সিঙ্গুলারিটিতে পরিণত হবে? মহাবিশ্বের অন্তিম পরিণতি কী হবে? কসমোলজিস্টরা (এবং দার্শনিকরা) এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত।  কসমোলজিক্যাল প্রিন্সিপাল প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল আমাদের মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী। পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ, সূর্য অন্যান্য গ্রহ ও নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে। এধরণের পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের মডেলকে জিওসেন্ট্রিক মডেল নামে ডাকা হয়। তাদের ধারণা ছিল, মহাবিশ্বে আমাদের পৃথিবীর বিশেষ কোনো অবস্থান রয়েছে, তাই অবশ্যই এটিই সবকিছুর কেন্দ্রবিন্দু হওয়া উচিত। কিন্তু…

  • খাবারে কী আছে,তা নিয়ে আমরা প্রায়ই চিন্তা করি। সুস্বাদু ও পুষ্টিকর খাবার খাওয়ার প্রতি আমাদের আগ্রহ থাকলেও,অনেক সময় আমরা জানিই না যে খাবারের সঙ্গে ক্ষতিকর উপাদানও শরীরে প্রবেশ করছে। প্রক্রিয়াজাত খাবার, কৃত্রিম, রাসায়নিক, অতিরিক্ত চিনি ও লবণযুক্ত খাবার আমাদের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তবে, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার প্রতিদিনের খাবারের সঙ্গে অদৃশ্য প্লাস্টিকও প্রবেশ করছে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের গ্রহণ করা খাদ্যের সাথে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পেয়েছেন। সাম্প্রতিক গবেষণাগুলো দেখিয়েছে যে, এটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। তাহলে, এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো কোথা থেকে আসে এবং…

  • সাল ১৯৯০গ্রান ডোলিনা গুহা, স্পেন। গ্রান ডোলিনা গুহার খননকাজ প্রায় শেষের দিকে। এমন সময় কিছু একটা দেখে আৎকে উঠলেন তৎকালীন নৃতত্ত্ববিদরা। এই কিছুক্ষন আগে ৮ লাখ বছর পুরোনো যেই প্রাগৈতিহাসিক মানব দেহাবশেষটি পাওয়া গেলো, তার হাড়ে উঁকি দিচ্ছে অস্বাভাবিক কাটা কাটা দাগ। কিছু জায়গা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই দেহের যিনি অধিকারী ছিলেন, তার হাড় থেকে জোর পূর্বক মাংস ছাড়ানো হয়েছে। বিষয়টি উপলব্ধি করা মাত্র যারপরনাই শিহরন বয়ে যায় উপস্থিত সকলের শরীরে। একজন তো বলেই উঠলেন, “সে কালেও তবে ক্যানিবালিসম ছিল! মানুষ হয়ে ওরা মানুষেরই মাংস খেতো!” প্রিয় পাঠক, বিশ্বাস করুন আর না করুন উপরের ঘটনাটি…

  • বিশ্বব্যাংকের দেওয়া তথ্য মতে, পরিবেশ দূষণ প্রত্যেক বছর প্রায় ৯০ লাখ মৃত্যুর জন্য দায়ী। তার মধ্যে দূষিত বায়ু মৃত্যু ঘটায় ৭০ লাখ লোকের। অর্থাৎ পরিবেশ দূষণ দিন দিন আরো প্রাণঘাতী হবার দিকে যাচ্ছে। মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি নষ্ট করছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য, বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে। এমতাবস্থায় মাঠে নামানো হয়েছে এমন এক ডিকন্ট্যামিনেশন প্রযুক্তিকে, যার মাধ্যমে পরিবেশের দূষক ও বিষাক্ত পদার্থগুলো ধবংস করার জন্য প্রকৃতির নিজস্ব বিয়োজক (যারা বাস্তুতন্ত্রে মৃত জীবদেহ বা বর্জ্য থেকে শক্তি অবমুক্ত করে) এর কার্যকারিতাকে ব্যবহার করা হচ্ছে। সেই প্রযুক্তির নাম বায়োরেমিডিয়েশন।  এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে…

  • মানবজাতি এক দুঃসাহসিক প্রাণী। পৃথিবীপৃষ্ঠে নিজেদের সফল আবির্ভাবের শুরু থেকে আজ অবধি অজানাকে জানার চেষ্টা করে যাচ্ছে তারা। প্রাগৈতিহাসিক কালে কখনো উদ্দাম সমুদ্র পেরিয়ে, কখনো নির্জন পাহাড় ডিঙিয়ে, কখনো আবার জলের অতলে হিংস্র প্রাণীদের মাঝে ডুব দিয়ে, আর এখন মহাশূন্যের পানে হাত বাড়িয়ে– দুরন্তপনায় কখনোই পিছিয়ে ছিলো না মানুষ। ১৯৬৯ সালে চন্দ্রপৃষ্ঠে মানুষের সফল অবতরণের পর এই দুরন্তপনার পরিধি আরও বৃদ্ধি পায়। প্রসারিত হয় আরও দূরে– পৃথিবীর সীমানা পেরিয়ে নিঃসীম অন্ধকার মহাশূন্যের পানে। দূরের লক্ষ্য বলতে— মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনির উপগ্রহ, এমনকি একদিন হয়তো অন্যকোনো নক্ষত্রের গ্রহ-উপগ্রহেও মানবজাতির সক্ষমতার দেখা মিলবে। দৃষ্টিগোচর হবে সফল মহাকাশ অভিযাত্রার রোমাঞ্চকর…

  • মহাবিশ্বের প্রতিটি বস্তুই অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এরা আমাদের কাছে পরিচিত ‘পরমাণু’ নামে। মিনিচুরাইজেশন অর্জন করতে এই পরমাণুগুলোকে সম্পূর্ণ বাগে আনা, অর্থাৎ এগুলোতে মৌলিক পরিবর্তন আনা ছাড়া অন্য কোন বিকল্প নেই। ফ্যান্টাসিক ভয়েজ বইয়ে আইজ্যাক আসিমভ বস্তুর আকার সংকোচনের তিনটি সম্ভাব্য কৌশলের কথা তুলে ধরেছিলেন—      হাইপোথিসিসগুলো যথেষ্ট যৌক্তিক। কিন্তু প্রশ্ন হলো, এদের কোনটাকেই কি বাস্তবে প্রয়োগ করা সম্ভব? চলুন একে একে বিশ্লেষণ করা যাক….      আমরা ইতিমধ্যে জেনেছি, পরমাণুরা অতিশয় ক্ষুদ্র। এদের আকার ন্যানোমিটার স্কেলে। এই ক্ষুদ্র পরিসরেই বিচরণ করে ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রনসহ চেনা-অচেনা হরেক রকম অতিপারমাণবিক কণারা। প্রতিটি পরমাণুর কেন্দ্র, নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে…

  • থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে, তারা কেমন করে,  কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,  কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে -কাজী নজরুল ইসলাম মানুষ প্রাণী হিসেবে অত্যন্ত কৌতূহলী। হাজার হাজার বছর আগে, যখন আমাদের পূর্বপুরুষরা গুহায় বসবাস করত, তখন কৌতূহলই তাদের আগুন আবিষ্কারের দিকে ধাবিত করেছিল। ঝড়ের রাতে আকাশ থেকে পড়া বিদ্যুৎ আর গাছপালা পোড়ার দৃশ্য দেখে তাদের মনে প্রশ্ন জেগেছিল – “এই আগুন কী? আমরা কি একে নিয়ন্ত্রণ করতে পারি?” এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা শিখল কীভাবে…

  • Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit. Quisque faucibus ex sapien vitae pellentesque sem placerat. In id cursus mi pretium tellus duis convallis. Tempus leo eu aenean sed diam urna tempor. Pulvinar vivamus fringilla lacus nec metus bibendum egestas. Iaculis massa nisl malesuada lacinia integer nunc posuere. Ut hendrerit semper vel class aptent taciti sociosqu. Ad litora torquent per conubia nostra inceptos himenaeos. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit. Quisque faucibus ex sapien vitae pellentesque sem placerat. In id cursus mi pretium tellus duis convallis. Tempus leo eu aenean sed diam urna tempor.…