• একসময় ক্যান্সার সম্পর্কে আমাদের জ্ঞান ছিলো খুবই সামান্য, ইন্টারনেটে তথ্যও ছিলো সীমিত। কিন্তু সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ভিত্তিক কন্টেন্ট এর খাতিরে আমরা দিনদিন স্বাস্থ্য সচেতন হয়ে উঠছি এবং একইসাথে জানতে পেরেছি অতিরিক্ত ওজন ক্যান্সারের কারণ হতে পারে। কিন্তু স্থূলতা মানেই কি ক্যান্সারের ঝুঁকি? একই ওজনের দু’জন ব্যক্তির ক্যান্সারের ঝুঁকি কি একই? সব ধরনের চর্বিজাতীয় খাবারই কি শরীরের জন্য সমান ক্ষতিকর?  সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, উত্তর হলো ‘না’। গবেষকদের মতে, খাবারে বিদ্যমান চর্বির ধরনই ঠিক করে দেয় এটি আমাদের শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করবে নাকি আরও দূর্বল করে দিবে। তাই এখন কতটুকু খাবার খাচ্ছি বা কতটুকু…

  • ছিলেন ডিএনএ-র অন্যতম রহস্যভেদকারী, মানব জিনোম প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা; সাহায্য করেছেন একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে, লিখেছেন একটি ক্লাসিক পাঠ্যপুস্তক; আবার কুখ্যাত হয়েছেন বর্ণবাদী এবং লিঙ্গবাদী মন্তব্যের জন্যও। ডিএনএ-র দ্বি-সূত্রক মডেলের অন্যতম আবিষ্কর্তা এবং শারীরতত্ত্বে নোবেলজয়ী কিংবদন্তি বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন চলতি মাসের ৬ তারিখে ৯৭ বছর বয়সে মারা গেছেন। মানব জিনোম প্রজেক্ট শুরু করতে এবং এগিয়ে নিতে তাঁর ছিলো গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই তিনিই আবার জীবনের শেষ পর্যায়ে জড়িয়েছিলেন নানা বিতর্কের বেড়াজালে।  ডিএনএ-র দ্বি-সূত্রক গঠন উন্মোচন পরবর্তীতে বংশগতীয় বিজ্ঞানের আণবিক ভিত্তি প্রতিষ্ঠা করে। ডিএনএ-র তথ্য ব্যবহার করে কোষ প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন নিয়োজিত হয় কোষের বিভিন্ন…

  •                                     জীবপ্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা সাম্প্রতিক সময়ে দ্রুত গুরুত্ব পাচ্ছে। ওষুধশিল্প, স্বাস্থ্যসেবা, পশুপালন কিংবা কৃষি, সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও জীবপ্রযুক্তি একসাথে নতুন দিগন্ত উন্মোচন করছে। দ্রুত এবং অধিকতর নির্ভুল ফলাফল অর্জনের জন্য এখন বায়োটেক খাত নিজ কার্যপদ্ধতি পুনর্নির্মাণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের সাহায্যে। জীবপ্রযুক্তি মূলত জীববিজ্ঞানে প্রযুক্তির প্রয়োগ। ওষুধশিল্প এই খাতের সবচেয়ে বড় অংশীদার হলেও, অন্য ক্ষেত্রগুলিও দ্রুত এগিয়ে আসছে। পরিসংখ্যান বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ওষুধ আবিষ্কারে ২০২৫ সালের মধ্যে শুধু ওষুধশিল্পেই প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

  • আজকের এই প্রযুক্তির যুগে চারপাশে তথ্যের স্রোত বয়ে চলেছে। কিন্তু তার ভেতরে আসলটা কোথায়, মিথ্যাটা কোথায়, সে পার্থক্য করা কি সহজ? ফেসবুকের নিউজ ফিড, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের গ্রুপ চ্যাট, কিংবা নিউজ অ্যাপ। সব জায়গায় মিথ্যা খবর, গুজব আর অর্ধসত্য ভেসে বেড়ায়। বাংলা ভাষার কোটি মানুষের জন্য এ এক বিশাল চ্যালেঞ্জ। কারণ সত্য যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকলে এর ফল হতে পারে ভয়াবহ। এই ভয়ঙ্কর বিভ্রান্তির সময় থেকেই জন্ম নিয়েছে “খোঁজ”, বাংলা ভাষার প্রথম এবং সবচেয়ে পূর্ণাঙ্গ এআই-ভিত্তিক ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম [১] যা ১ সেপ্টেম্বর, ২০২৪ সালে যাত্রা শুরু করে। টেক্সট, ছবি, ঐতিহাসিক ঘটনা কিংবা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া গুজব,…

  • একটা সময় ছিল, যখন মানুষ ভাবতো, সৃজনশীলতা কেবল তাদের হাতেই সীমাবদ্ধ। তারাই কেবল গান লিখবে, ছবি আঁকবে, গল্প বলবে! যন্ত্রের কাজ তো শুধু গাণিতিক হিসাব-নিকাশ, ডেটা বিশ্লেষণ ও সময়সাপেক্ষ কঠিন কাজ সহজতর করে তোলা! কিন্তু এখন সময় বদলেছে। ধরণীতলে বইছে পরিবর্তনের হাওয়া। এখন সেই মেশিনই, যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয়, পা রেখেছে সৃজনশীলতার ময়দানে। শুধু পা নয়, হাত-পা-পেট-মাথা সবকিছু নিয়েই জড়োসড়ো হয়ে বসেছে সে! বর্তমানে এমন সব কাজ করছে যা দেখে যারপরনাই অবাক হচ্ছে মানবজাতি। কীভাবে? চলুন বুঝিয়ে বলছি। এআই-এর ভুবনে গিয়ে আপনি যদি বলেন, আমাকে রবীন্দ্রনাথের মতো একটি কবিতা লিখে দাও তো।  সফটওয়্যার…

  • কার্ল ল্যান্ডস্টাইনার: রক্তের গ্রুপ আবিষ্কার ও অগণিত প্রাণ সঞ্চার!

    ১৮১৮ সাল। গাই’স হসপিটাল, লন্ডন। প্রতিদিনকার মতো বরফস্নাত এক সকাল। হিমশীতল পরিবেশ। চারিদিকে অনুভূত হচ্ছে হাড়কাঁপানো ঠান্ডা বায়ুপ্রবাহ। কিছুক্ষণ হলো হাসাপাতালের বারান্দায় পরিবারসমেত উপস্থিত হয়েছেন একজন প্রসূতি। প্রসব বেদনায় রীতিমতো কাতরাচ্ছেন তিনি। অবস্থা এমন যে, কিছুক্ষণের মধ্যেই মূর্ছা যাবেন তিনি। অভিজ্ঞ ডাক্তার ঝামেলাহীন প্রসবের জন্য তাকে আলাদা কক্ষে স্থানান্তর করলেন। কিছু সময় পর, বন্ধ কামড়া ভেদ করে ভেসে এলো নবজাতকের কান্নার শব্দ। সেবিকা জানালেন, ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পরিবারের সবাই যখন আনন্দে আত্মহারা ঠিক তখন অতিরিক্ত রক্তক্ষরণে নারীটির প্রাণ যায় যায় অবস্থা। এমন সময় হাসপাতালে এসে উপস্থিত হলেন তৎকালীন প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ জেমস…

  • ঘাড়টা শক্ত হয়ে আছে, মাথাটা ঝিমঝিম করছে, আঙুলগুলো ঝিনঝিন করছে। এভাবে আপনার সমস্যাগুলো উল্লেখ করলেন। এরপর স্ক্রিনে প্রশ্ন এলো, ঠিক কবে থেকে এই সমস্যাগুলো হচ্ছে এবং আগের থেকে অবস্থা আরও বেগতিক কি না। আপনি ঠিকঠাক জবাব দিলেন। সঙ্গে সঙ্গেই অ্যাপটা আপনার সমস্যাটা ধরে ফেললঃ ঘাড়ে টান পড়েছে। এজন্যে আপনার ঘর থেকে বের হতে হয়নি, ক্লিনিকে গিয়ে লাইন ধরতে হয়নি। এটা কিন্তু কোনো বিজ্ঞান কল্প-গল্প এর প্লট নয়। Ada বা এডা অ্যাপটি ঠিক এভাবেই লক্ষণ দেখে রোগ নিদান করে দিচ্ছে। এডার যাত্রা শুরু হয় ২০১১ সালে, ড. মার্টিন হির্শ, ড. ক্লেয়ার নভোরোল এবং ড্যানিয়েল নাথরাথ, এই তিনজনের…

  • সূর্য ঢলে পড়েছে। একটু পরেই ডুবে যাবে। বাও আঙুল তুলে গোনা শুরু করলো। সে বাবার কাছে শিখেছে সূর্যাস্ত থেকে শুরু করে সম্পূর্ণ অন্ধকার নামার আগ অবধি সময় কীভাবে গুনতে হয়। চারদিকে শুনশান নীরবতা। শুধু সমুদ্র থেকে সৈকতে সশব্দে পানি আছড়ে পড়ার শব্দ। বাও গোনার ফাঁকে উত্তর আকাশে তাকায়। ধ্রুবতারা মিটমিট করছে। সেই ধ্রুবতারায় চোখ বুলিয়ে এক ঝাঁক পাখি তাদের বাসায় ফিরে যাচ্ছে।  সন্ধ্যার এই সময়ে সাধারণত প্রতিবেশীদের কোলাহল থাকে। আজ কেউ নেই। সত্যি বলতে বাওদের গ্রামে তারাই শেষ পরিবার। বাকি সবাই সাহুল এর পথে রওয়ানা দিয়েছে কয়েকদিন আগেই। বাও এবং তার পরিবার থাকে সুন্দা অঞ্চলে। খাদ্যের…

  • জীবন্ত জীবসত্তার খুঁটিনাটি বুঝতে পারার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হলো ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড)। আমাদের জেনেটিক কোড আমাদের পরিচয় সম্পর্কে বিস্তৃত ধারণা দেয়। যেমন — আমরা কী, কোথা থেকে এসেছি, কারা আমাদের নিকটাত্মীয়, ইত্যাদি। জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায় বিবর্তন সম্পর্কিত গবেষণায়, ডিএনএ’র ভূমিকা সবচেয়ে তাৎপর্যবহ। কিন্তু সমস্যার ব্যাপার, ডিএনএ ভঙ্গুর অণু, যা সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়। বেশিরভাগ প্রাচীন জীবাশ্মের ক্ষেত্রে, জীবাশ্ম থেকে ডিএনএ নমুনা সংগ্রহ দারুণ দুঃসাধ্য ব্যাপার। তাই, অধিকাংশ ক্ষেত্রে সাম্প্রতিককালে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিসমূহের তথ্য উদ্‌ঘাটন বিজ্ঞানীদের পক্ষে সম্ভবপর। এমনই একটি প্রজাতি হচ্ছে, হোমো স্যাপিয়েন্সের মতো আরেকটি মানবপ্রজাতি। নাম হোমো নিয়ান্ডারথাল। হোমিনিন হিসেবে নিয়ান্ডারথালদের জীবাশ্মই সর্বপ্রথম…