• হোমারের ইলিয়ড আর প্রাচীন গ্রীক পুরাণের মহাবীর অ্যাকিলিস যুদ্ধবিগ্রহ থেকে ইস্তফা নিয়েছেন আজ। অনেক হয়েছে মরণপণ লড়াই! এবার কিছুদিন সুখে-শান্তিতে দিনাতিপাত করা যাক। আর তাই তো যুদ্ধের ময়দান থেকে ঢাল-তলোয়ারসমেত সোজা হেঁটে চললেন এক গহীন অরণ্যের পানে। সেখানে পৌঁছে রং-বেরঙের পাখিদের কলকাকলি আর পশুদের আতিথেয়তায় রীতিমতো মুগ্ধ তিনি। খোশগল্প-আড্ডায় বেশ চমৎকার কাটতে লাগলো সময়। কিছুদিন পরের কথা। একনাগাড়ে এভাবে অনেকদিন আমোদ-ফুর্তিতে থেকে অ্যাকিলিসের সুঠাম দেহে জেঁকে বসেছে অলসতা। কেননা, আগের মতো শারীরিক কসরত করা হয় না আর। করা হয় না দৌড়-ঝাপ, নড়াচড়াও। এখন উপায়? অনেক ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিলেন, ডেকে পাঠালেন বনের সকল পশুদের। এবং সমবেত সকলের উদ্দেশ্যে…

  • সুবিশাল এই মহাবিশ্ব আমাদের সামনে রহস্যের এক বিরাট জাল বুনে রেখেছে। রাতের আকাশের দিকে তাকালে রহস্যের গভীরতা আরও টের পাওয়া যায়। এই রহস্যের জাল সবসময় ছিঁড়তে চেয়েছে মানুষ। প্রাচীনকাল থেকেই মানুষ কৌতূহলী চোখে রাত্রির আকাশের দিকে তাকিয়েছে। চেনার চেষ্টা করেছে মিটমিট করে জ্বলতে থাকা নক্ষত্ররাজিকে।      বর্তমানে আকাশ পর্যবেক্ষণের বিষয়টা কমে গিয়েছে। মানুষের এই ব্যস্ত ও যান্ত্রিক সময়ে নিজের দিকে তাকানোরই সময় হয় না আর তো আকাশ। শহরের আলোকদূষণ আকাশ পর্যবেক্ষণকে আরও কঠিন করে তুলেছে। তারপরও কিছু মানুষ আছেন যারা মহাবিশ্বকে বুঝতে চান। জানতে চান নক্ষত্রখচিত রাতের আকাশকে। এই জানার কাজটা বেশ সহজ হয়ে যেতো এই বিষয়ে…

  • আপনাকে যদি কয়েকজন পদার্থবিদ বা জ্যোতির্বিদের নাম বলতে বলা হয় তাহলে অনেক দ্রুত কয়েকজনের নাম বলতে পারবেন। কিন্তু যদি কিছু কালোবর্ণের জ্যোতির্বিদের নাম বলতে বলা হয় তাহলে হয়ত সহজে পারবেন না। কারণ কালো বর্ণের জ্যোতির্বিদ সহজে আপনার চোখে পরেনি। এই লেখায় এমনই একজনের সম্পর্কে জানবো। তাকে প্রথম প্রতিষ্ঠিত কৃষ্ণবর্ণের জ্যোতির্বিদও বলা যায়। ১৭০০ সালের দিকে যুক্তরাষ্ট্র ছিল ইংরেজদের কলোনি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তখন কেবল জাহাজ তৈরি ও নানা কারখানা গড়বার কাজ শুরু করেছে ইংরেজরা। মেরিল্যান্ডে তখন তামাকের চাষ শুরু হয়েছে। আর এসব করতে ইংরেজরা কাজে লাগাচ্ছে আফ্রিকা থেকে নিয়ে আসা কালোদাসদের।এইসময়েই ৯ নভেম্বর ১৭৩১ সালে জন্ম হয়…

  • কফি। স্বাদে ও গন্ধে জনপ্রিয় একটি পানীয়। আমি নিজেও এক কাপ কফি পাশে নিয়ে কফিকে নিয়েই লেখাটি সাজাচ্ছি। সারাবিশ্বেই কফির চাহিদা তুঙ্গে। চায়ের বিপরীতে দাম কয়েকগুণ বেশি। তবুও কম নয় এর জনপ্রিয়তা। বাংলাদেশেও কফির চাহিদা বাড়ছে দিনকে দিন। গত দশকে চায়ের চাহিদা যেখানে বছরে ৫ শতাংশ হারে বাড়ছে, সেখানে কফির চাহিদা বাড়ছে ৫৬ শতাংশ হারে। দেশে কফির বাৎসরিক চাহিদা প্রায় ২০০০ টন। চাহিদার প্রেক্ষিতে বাড়ছে আমদানি ও দেশজ কফির উৎপাদন। কফিতে ক্যাফেইন থাকে— এই বিষয়টির সাথে সকলেই পরিচিত। তবে ক্যাফেইন অন্যতম রাসায়নিক উপাদান হলেও কফিতে হাজারের ওপর অ্যারোমেটিক উপাদান রয়েছে। একই সমতলে অবস্থিত এমন চাক্রিক যৌগ…

  • “ওহ মাই গড! বাইরের দিকে তাকিয়ে দেখুন একবার। পৃথিবী ক্রমশ এগিয়ে আসছে। ওয়াও! অনিন্দ্য সুন্দর, তাই না?” কথাগুলো ছিল নাসার বিখ্যাত অ্যাপোলো ৮ মহাকাশযানের নভোচারী উইলিয়াম ‘বিল’ অ্যান্ডার্সের। যখন কিনা তিনি চাঁদের কক্ষপথে ইতিহাসের প্রথম সফল ভ্রমণ শেষে বাকি দুই সঙ্গীসহ ফিরে আসছিলেন পৃথিবী পানে। সেই ঐতিহাসিক মিশনের স্মৃতিচারণ করতে গিয়ে উইলিয়াম পরবর্তীতে মহাকাশ ইতিহাসবিদ অ্যান্ড্রু চাইকিনকে বলেছিলেন, বহুপথ পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম চাঁদের অজানাকে জানতে। কিন্তু ঘটেছিল ঠিক উল্টোটা। আমরা যেন নতুন করে আবিষ্কার করেছিলাম পুরনো চিরচেনা পৃথিবীকে। আর্থ রাইজের সেই অবিস্মরণীয় মুহূর্তটিকে ক্যামেরার ফ্রেম বন্দি করে রেখেছিলেন উইলিয়াম। ইতিহাসের অংশ হয়ে যায় ছবিটি। যদি…

  • শরতের শুভ্র-নীল বিকেলে পেঁজা তুলোর মতো আকাশে ভেসে বেড়াচ্ছে একঝাঁক শান্ত মেঘেদের দল। চারিধারে বিরাজ করছে এক স্নিগ্ধ-মনোরম পরিবেশের আবহ, যা ধীরে ধীরে বিলীন হচ্ছে ঐ অবারিত আকাশের পানে। সাঁঝের আঁধারে সুশীতল বাতাসের তোড়ে আমাদের চক্ষুযুগলে ধরা দিচ্ছে এক আকাশ সমান রহস্য। একে দুইয়ে ফুটতে শুরু করেছে রাতের আকাশের ফুল, দূরের আলোকের দল, অগণিত তারকারাজি। যারা ঝলমল করছে ঐ বিশাল অন্তরীক্ষে। ভালো করে দেখলে বুঝবেন, রহস্যময় এ পরিবেশ মিলেমিশে আছে আকাশের এ মাথা থেকে ওমাথা পর্যন্ত। যেন গ্রামীণ নারীর শ্যামল শাড়ির আবরণে ঢাকা পড়েছে পুরো আকাশমণ্ডলী। হ্যাঁ, এটিই আমাদের অস্তিত্বের জানান দেওয়া আকাশগঙ্গা ছায়াপথ। এখানকার ছোট্ট একটি গ্রহ পৃথিবী, যেখানে মাটি…

  • একটি মৃত প্রাণীর ডিএনএ সংগ্রহ করে সেই ডিএনএ থেকে আবার একই প্রাণীকে সৃষ্টির প্রক্রিয়াকে আমরা রিজেনেসিস বলতে পারি। এভাবে যেকোনো মৃত প্রাণী, হতে পারে কোনো বিলুপ্ত প্রজাতির সদস্যকেও পৃথিবীর বুকে ফিরিয়ে আনা (তাত্ত্বিকভাবে) সম্ভব। এখন নিয়ান্ডার্থাল মানুষদেরকে নিয়ে সামান্য তথ্য তুলে ধরি।  নিয়ান্ডার্থাল এবং ডেনিসোভানদেরকে বিবেচনা করা হয় হোমো স্যাপিয়েন্সের সবচেয়ে কাছের আত্মীয় হিসেবে। আজ থেকে সাড়ে ছয় লক্ষ বছর পূর্বে নিয়ান্ডার্থালদের এবং আমাদের একটি কমন এনসেস্টর (সাধারণ পূর্বপুরুষ) পৃথিবীতে ছিলো। আর আনুমানিক ৪,৩০,০০০ বছর আগে থেকে ৪০,০০০ বছর আগে পর্যন্ত সময়কালটিতে নিয়ান্ডার্থালরা পৃথিবীতে ছিলো। এরপর তারা বিলুপ্ত হয়ে যায়। এই লেখায় আমি ফিরিয়ে আনতে চেয়েছি…

  • যখন আমরা কোন ঘটনা-অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, বিভিন্ন ইন্দ্রিয় থেকে আসা তথ্য মস্তিষ্কের একটা বড় সংখ্যক স্নায়ুকে আলোড়িত করে। কিন্তু এই “বড় সংখ্যক” স্নায়ুর মধ্য থেকে মাত্র অল্প একটা অংশই দিন শেষে এনগ্রামের অংশ হয়। এতগুলো আলোড়িত স্নায়ুর মধ্য থেকে ঠিক কোন স্নায়ুকোষ এনগ্রামের অংশ হিসেবে নির্বাচিত হবে এটা কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? এখানে কি কোন ধরণের নির্বাচন কাজ করে? কোন ভাবে স্নায়ুকোষ নির্বাচন বদলানো সম্ভব? এসব প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ। তবে বিস্তারিত ব্যখ্যার আগে চলুন আরো কিছু পর্যবেক্ষণ সম্পর্কে জানা যাক। আগের লেখাতে আমরা এনগ্রামের সাথে পরিচিত হয়েছি। কিভাবে বিজ্ঞানীরা নানারকমের কৌশল ব্যবহার করে…

  • ভিটামিন ডি এর গল্প ছোটবেলায় নিশ্চয়ই শুনেছেন, তাই না? ছোটবেলায় বিজ্ঞানের বইতে আমরা পড়েছি যে রিকেটস এবং অস্টিওপোরেসিস থেকে বাঁচতে হলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। স্বাস্থ্য বিজ্ঞানী এবং পুষ্টি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিটামিন ডি এর অভাবে ক্যান্সার, কার্ডিওভাসকুলার রোগ, ডিমেনশিয়া, ডায়াবেটিস, অটোইমিউন রোগ, শ্বাসযন্ত্রের অসুস্থতা এবং পারকিনসন রোগ দেখা দিতে পারে। ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যার প্রতিকার নিয়ে গবেষক ও বিশেষজ্ঞরা নানামুখী আলোচনা করেছেন এবং মতামত দিয়েছেন। টেলিভিশন ব্যক্তিত্ব ও কার্ডিওথোরাসিক সার্জন ড. মেহমেত ওজ বলেন যে এই ভিটামিন পাওয়ার জন্য রোদ সবচেয়ে ভালো উপায়। কিন্তু যদি তা যথেষ্ট না হয়, তাহলে তিনি কডলিভার তেল…