• That essentially every atom in your body was once inside a star that exploded. Moreover, the atoms in your left hand probably come from a different star than did those in your right. We are all, literally, star children, and our bodies are stardust. Lawrence Krauss আমরা সবাই নক্ষত্রের সন্তান। এই কথাটির তাৎপর্য, এই মহাবিশ্বের ১৩.৮ বিলিয়ন বছরের ইতিহাসকে শুধুমাত্র একটি লাইনে আমাদের সামনে উপস্থাপন করে। আমাদের এই সুন্দর পৃথিবী সৌরজগতের একটি অংশ। এই সৌরজগতের কেন্দ্রে রয়েছে এর নক্ষত্র- সূর্য। জ্বলজ্বল করে জ্বলছে, আমাদের আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল রাসায়নিক শক্তির জোগানও দিচ্ছে।…

  • আমরা এখন তথ্য প্রযুক্তির উত্থানের যুগে বাস করছি। যার পতন হয়ত আর কোনো কালেই হবে না। বৈপ্লবিক এই পরিবর্তনের ফলে মানুষ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে তার আকাঙ্ক্ষিত জীবনের দিকে। পৃথিবী এখন প্রযুক্তিনির্ভর এবং এই নির্ভরতা দিন দিন বেড়েই চলছে। প্রযুক্তির নানা প্রক্রিয়া ও কৌশলকে কাজে লাগিয়ে জীবনকে সহজ থেকে সহজতর করাই যেন মূখ্য। অসম্ভবকে সম্ভব করার প্রতিযোগিতা এখন সমগ্র বিশ্বজুড়ে। গত দুই দশকে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন মানুষকে নেটওয়ার্কের জালে বন্দি করেছে। বিচ্ছিন্ন পৃথিবীকে বেঁধে ফেলেছে অদৃশ্য সূঁতোয়। মাত্র দুই যুগ আগেও মানুষ যেসব ভেবে ভেবে কল্পনায় তাড়িত হত, সেসব-ই এখন বাস্তবতায় প্রতিফলিত হচ্ছে। প্রযুক্তির এই ক্রমবর্ধমান…

  • গ ত বছরের শুরুতে চীনের উহাং প্রদেশে প্রথম আবির্ভাব ঘটে করোনা ভাইরাসের। ওয়ার্ল্ডমিটার এর তথ্য অনুযায়ী সে থেকে এ যাবত পুরো বিশ্বে পঞ্চাশটিরও বেশি দেশে ২১৬, ৪০৫, ৬২৩ জন মানুষ এই  ভাইরাসে সংক্রমিত হয় এবং এর মধ্যে ৪, ৫০২, ৮২১ জন মানুষ প্রাণ হারান। করোনা ভাইরাসের এত দ্রুত সংক্রমিত হবার পেছনে একটা অন্যতম কারণ হল এটি একটি আরএনএ (RNA) ভাইরাস। আরএনএ প্রতিলিপন প্রক্রিয়ায় প্রুফ রিডিং এর ব্যবস্থা নেই। তবে ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়ায় প্রুফ রিডিং ব্যবস্থা আছে। বলে রাখা ভালো, প্রতিলিপন প্রক্রিয়ায় কোন ভুল হয়েছে কিনা সেটা নির্ণয় করা হয় প্রুফ রিডিং প্রক্রিয়ার মাধ্যমে। আরএনএ প্রতিলিপনে প্রুফ…

  • [একমেবাদ্বিতীয়ম্ সংযোজন – ৩য়+৪র্থ কিস্তি] বিভিন্ন জীবের জিন সিকোয়েন্স করে (ডি.এন.এ. নিউক্লিওসাইড ক্ষার অণু দিয়ে পর পর কি লেখা আছে তার পাঠোদ্ধার করে) তাদের পারস্পারিক তুলনা করার ভাবনা ১৯৭৭ সালে অণুজীববিজ্ঞানী কার্ল উজের মাথায় আসে। এখন আধুনিক জীববিজ্ঞানে এটা নিত্যদিনের কাজ, তবে সেই সময় বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতির মাঝে বিবর্তনীয় সম্পর্ক আন্দাজ করার জন্য বাহ্যিক-দৈহিক বৈশিষ্ট্যের উপরেই ভরসা করতেন। ওই সময়ে বিভিন্ন জিনের তুলনা করা ছিলো নতুন ধরনের দুঃসাহসিক কাজ। এ তুলনা সুকেন্দ্রিক-কোষীদের মতো জটিল প্রাণ কিভাবে এলো তা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারাবাহিকের সূচী: ধারাবাহিকের সূচী: কিস্তি ১. প্রাণের প্রথম একশ কোটি বছর…

  • রাতের বেলায় পরিষ্কার নীল আকাশের দিকে তাকালে অসংখ্য আলোক বিন্দু মিট মিট করে জ্বলতে দেখা যায়। এদেরকে তারকা বলে। খালি চোখে হাজার হাজার তারকা দেখা যায়। তারকারা কোনো চিরস্থায়ী বস্তু নয়। এদের জন্ম, আয়ু এবং মৃত্যু আছে। আমাদের সূর্য একটি মধ্যবয়সী (Middle aged) তারকা। এর বয়স বর্তমানে প্রায় দশ হাজার মিলিয়ন বছর। হয়তো আরও দশ হাজার মিলিয়ন বছর বেঁচে থাকার পর এর ঘটবে মৃত্যু। নক্ষত্র হলো জ্বলন্ত অগ্নিপিণ্ড যা গ্যাস এবং ধূলিকণার সমন্বয়ে গঠিত। সৃষ্টির শুরুতে তারকারা ছিল মহাকাশে গ্যাস ও ধূলিকণার মেঘ রূপে। এ মেঘে ছিল প্রধানত হাইড্রোজেন এবং ভারী হাইড্রোজেন অর্থাৎ ডিউটেরিয়াম। এ মেঘকে…

  • কোনো গল্পে যখন অদ্ভুত ধরনের ভয়ংকর কোনো শিকারী প্রাণীর কথা ফুঁটে ওঠে, আমাদের শুধু গায়ের লোম খাড়া হয়ে যায় না, বরং ভয়ে হয়তো মুখও লুকিয়ে ফেলি। আর যদি সেই ভয়ংকর প্রাণীটা হয় সমুদ্রের? বা অ্যামাজনের কোনো জলাভূমির? “Open water”, “Deep rising”, “Jaws”, “Deep Blue sea” টাইপের মুভিগুলো ছোটোবেলায় অনেক প্রিয় ছিলো। মুভিগুলোতে দেখানো সামুদ্রিক মনস্টার দেখে শিহরিত হন নি এমন মানুষ কমই আছেন। HBO, Star movies-এ নিয়মিত এরকম একটা না একটা মুভি দেখানো হতো। এই মুভিগুলোর ভালো লাগার কারণ গভীর সমুদ্রে, পানির নিচে লুকিয়ে থাকা রহস্য, দানবাকৃতির প্রাণী। পানির নিচের দুনিয়া বরাবরই একটু ভয়ংকর, রহস্যময়। আজকে…

  • বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাকহোল এর পিছন থেকে আলো সনাক্ত করেছেন। এটি আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের একটি ভবিষ্যদ্বাণী পূরণ করে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে প্রমাণিত হয়েছে যে আলোর গতিকে মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত করতে পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ড্যান উইলকিনস এবং তার সহকর্মীরা টেলিস্কোপ দ্বারা ৮০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের একটি সর্পিল গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত Zwicky-1 নামক একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল (অতিভারী কৃষ্ণগহ্বর) থেকে X-ray পর্যবেক্ষণ করেছিলেন। তখন টেলিস্কোপগুলি কিছু ক্ষুদ্র X-ray এবং বিভিন্ন রঙের উজ্জ্বল রশ্মি (bright flares) রেকর্ড করেছিল। এই কৃষ্ণগহ্বরটি আয়তনে সূর্যের থেকেও প্রায় ১০ কোটি গুণ বড়। কৃষ্ণগহ্বরে মহাকর্ষীয় বলের মান এত বেশি…

  • বিজ্ঞানীরা দীর্ঘদিন চেষ্টা করেছেন সৃজনশীল মস্তিষ্কের ভিতরে উঁকি দিতে। জানার চেষ্টা করেছেন মস্তিষ্কের কোন বৈশিষ্ট্যের জন্য তারা অন্যদের থেকে কাজে – সাফল্যে তফাত বজায় রেখেছেন। সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় তাদের প্রাপ্তি আলফা তরঙ্গ। তাহলে চলুন একটু ঢু মেরে দেখে আসি আলফা তরঙ্গের গতি-প্রকৃতি। ব্রেইন ওয়েভ কি? কিভাবেই বা জন্ম এই ওয়েভের? ব্রেইন ওয়েভ গুলো আর কিছুই নয় মস্তিষ্কের ভিতর ইলেকট্রিকাল তরঙ্গ। আমাদের মস্তিষ্কে নিউরনগুলো দলা পাকিয়ে কিছু গুচ্ছ বা center তৈরি করে থাকে। তারা তাদের প্রতিবেশী গুচ্ছ বা center এর সাথে যোগাযোগ করার জন্য যেই সিগনাল তৈরি করে পাঠায় তাকেই আমরা বলি ব্রেইন ওয়েভ। ধারণা করা…

  • বুদ্ধিভিত্তিক চর্চার শুরু থেকে মানুষকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ভাবিয়েছে সেটা সম্ভবত এমন – আমাদের অস্তিত্ব কী? আমাদের রাগ, দুঃখ, ভালোবাসা, দয়া, হিংসা প্রভৃতি গুণাবলি, ব্যক্তিস্বত্তার অস্তিত্ব আসলে কোথায়? আমরা কেনো কোনো কিছু অনুভব করি? এইসব জটিল প্রশ্নের সহজ সমাধান হিসেবে অনেকের চিন্তায় জায়গা করে নিয়েছে একটা বাক্য- “আমরা এসব অনুভব করি তার কারণ আমাদের মন।” মন আসলে কী জিনিস? কোনো অঙ্গ? আত্মা? এই মন/আত্মা যতক্ষণ আমাদের মাঝে আছে ততক্ষণ আমাদের অনুভূতি, অস্তিত্ব আছে। রেনে ডেকার্তের মাইন্ড বডি ডুয়েলিজম কিছুটা সেই কথাই বলে আমাদের। মাইন্ড-বডি ডুয়েলিজম বলতে বোঝায় মন এবং শরীরের সহাবস্থান। আমাদের দেহ কোনো কিছু…