• আপনার হাতে সময় থাকলে চলুন, একটা ব্যাপার নিয়ে আলোচনা করি। ধরুন, আপনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে একটা বই লিখতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে—পাঠকদের এটা দেখাতে হবে যে, এই বৈজ্ঞানিক তত্ত্বটির দীর্ঘ যাত্রাপথে বিজ্ঞানীরা পরমাণুর অভ্যন্তরের ক্ষুদ্র জগতটিকে কিভাবে দেখেছেন। আসবে থমসনের প্লাম-পুডিং মডেলের ইতিহাস, রাদারফোর্ড এর সোলার সিস্টেম এটম মডেল কিংবা বোরের এটম মডেলের ইতিহাস। এভাবেই এগুবে এই তত্ত্বটির ভিত্তিপ্রস্তর স্থাপনের ইতিহাস।  এবার ধরুন, আমি রাদারফোর্ড এর ত্রুটিপূর্ণ পরমাণু মডেল দেখিয়ে পুরো কোয়ান্টাম তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে একটা বই লিখলাম। আপনি ব্যাপারটা কিভাবে নেবেন? ঠিক এরকম কাজটাই করেছেন খ্রিস্টান মিশনারীদের মদদপুষ্ট,  ডিস্কোভারি…

  • By firm immutable immortal lawsImpress’d on Nature by the Great First Cause,Say, Muse! how rose from elemental strifeOrganic forms, and kindled into life… —Eramus Darwin, The Temple of Nature. আজকে আমরা জানবো, আমাদের প্রাচীন আত্মীয়দের ব্যাপারে আমাদের দেহকোষের জবানবন্দি। সেই অতিক্ষুদ্র জগতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম হিসেব-নিকেশ করে দেখা হবে শিম্পাঞ্জিদের সাথে সত্যিই কোনো আত্মীয়তা আছে কিনা। পুরো ডিএনএ চষে আমরা সাক্ষ্মী হবো আমাদের অতি প্রাচীন ইতিহাসের।  চলুন, রওনা দেয়া যাক আমাদের এই ইতিহাস ভ্রমণে। কোনো এক দেশে, কোনো এক কালে ছিলো একটা ঝর্ণা। কেউ কেউ বলতো, অনেকগুলি সাগর, মহাসাগর পেরিয়ে, বন জঙ্গল পেরিয়ে সে ঝর্ণা। নাম…

  • [আগের অধ্যায় | সূচীপত্র | পরের অধ্যায়] খন্ড-১, অধ্যায়-৩ আমি জানলাম, জিনোম সিকোয়েন্সিং করার পর প্রাথমিক উপাত্ত যাচাই বাছাই করে যে ফাইল তৈরি করা হয় তা হলো BAM। এই ফাইলগুলো আকারে দৈত্যাকার — ৭০ গিগাবাইটের মতো, যার মাঝে অন্তত চারশতাধিক পূর্ণদৈর্ঘ্যের চলচিত্র আঁটবে। যতবড়ই হোক না কেন আকারে, অন্য কোন ফাইল দিয়ে বিজ্ঞানীরা জিনোমকে তার সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতায় বিশ্লেষণ করা যায় না। অদ্ভূত হলেও সত্য, আপনার নিজের জিনোমের BAM ফাইল হাতে পাওয়াটা প্রায় অসাধ্য একটা ব্যপার। ইল্যুমিনা আমার জিনোম অনুক্রম করার পর আমাকে একটি মেডিকেল রিপোর্ট পাঠায়। এছাড়া একটা ওয়েবসাইটের লিঙ্ক দেয় যেখান থেকে আমি জিনোমের বিভিন্ন…

  •  কিংবদন্তি বিজ্ঞান লেখক, গবেষক, কলামিস্ট কার্ল জিমার New York Times ম্যাগাজিন এ সম্প্রতি পূর্ব এশিয়ান জনগোষ্ঠির শরীরে করোনা ভাইরাস প্রতিরোধি প্রকট ৪২ টি জিনের উপস্হিতি ছিলো এ নিয়ে একটি প্রতিবেদন  প্রকাশ করেছেন। কী ছিলো সেই লেখার বিষয়বস্তু চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক।    গবেষকরা প্রমাণ পেয়েছেন যে করোনা ভাইরাস ধ্বংসাত্মক একটি মহামারি  প্রায় ২০,০০০ বছর পূর্বে পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিলো  যা আজ জীবিত মানুষের ডিএনএর উপর একটি বিবর্তনীয় ছাপ রেখে যেতে যথেষ্ট ছিলো।   গবেষকরা বলেছেন নতুন গবেষণায় দেখা গেছে যে একটি প্রাচীন করোনভাইরাস এই অঞ্চলটিকে বহু বছর ধরে জর্জরিত করেছে। অনুসন্ধানে বলা হয় কোভিড -১ মহামারিটি যদি…

  • প্রকৃতিতে এমন বেশ কিছু প্রাণী রয়েছে যারা ছদ্মবেশ ধারণ করতে সক্ষম। প্রাণীরা সাধারণত ছদ্মবেশ ধারণ করে থাকে শত্রুপক্ষ থেকে নিজেকে লুকানোর উদ্দেশ্যে। তবে শুধু প্রাণীই নয়, এমন অনেক উদ্ভিদও পাওয়া যায় যারা মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করতে ছদ্মবেশ ধারণ করে। যদিও উদ্ভিদের ছদ্মবেশ ধারণ করার ব্যাপারে খুব বেশী তথ্য নেই। তবে এক গবেষণায় দেখা গিয়েছে, ছদ্মবেশী উদ্ভিদগুলো তাদের ছদ্মবেশ ধারণ করার জন্য প্রাণীদের মত একই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকে। উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই ছদ্মবেশ ধারণ করার পদ্ধতির উদাহরণগুলির মধ্যে রয়েছে: পটভূমির সাথে মিল — তাদের আবাসস্থলের রঙ বা আকৃতির সাথে মিশে যাওয়া। বিঘ্নিত রঙ —…

  • প্রিয় স্যাপিয়েন্স সকলে, কেমন আছেন? নিউক্লিক এসিড এর বিবর্তন নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের বলছিলাম কি করে আরএনএ-ডিএনএ এর আগমন ঘটে। গত পর্বে বলেছিলাম আরএনএ বিশ্ব হাইপোথিসিস বলছে আরএনএ ই পৃথিবীর প্রথম বংশগত বস্তু। আরএনএ থেকেই ডিএনএ বিবর্তিত হয়। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রথম ধাপ হচ্ছে আরএনএ থেকে ইউ-ডিএনএ (U-DNA) এর উদ্ভব। এবং এর পরে কি করে টি-ডিএনএ আসে সেটাও বলেছি। আজকের পর্বে এর পর থেকে শুরু হবে। আজকে জানাব আরএনএ বিশ্ব প্রকল্পের বাকী অংশটুকু এবং সেই সাথে এই প্রকল্পকে নাড়িয়ে দেয়ার মতো কিছু গবেষণা আর মতামত নিয়েও। কোষে ডিইউএমপি তৈরি হয় ডিইউটিপি থেকে ডিএনএ…

  • স্কুল জীবনে পদার্পণ করলেই ফলের রাজা কাঁঠাল এটাতো দিব্যি শেখানো হয়। কিন্তু আমকে কেন ফলের রাজা বলা হয়নি এ নিয়ে অনেকেরই আক্ষেপের শেষ নেই। তো বাংলাদেশে গ্রীষ্মের ছুটি মানেই রসালো আম, জাম, কাঁঠাল খাওয়ার ছুটি বলে প্রচলিত।   আম খেতে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের উপমহাদেশ তো আমের জন্য বিখ্যাত। কথিত আছে মোঘল সম্রাট রা আম সারা বছর খাওয়ার জন্য ঘি ভর্তি ড্রামে চুবিয়ে রাখতেন। তখন অবশ্য রেফ্রিজারেটরের যুগ ছিলোনা। আমের কত শত প্রজাতি। নাম শুনেই বিমুগ্ধ অনুভূতি হয়। ফজলি,ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, ক্ষিরসাপাত,আম্রপালি, হাড়িভাঙ্গা, কাঁচা মিঠা, গোলাপ খাস,কার্টিমন, সূর্য ডিম  আরো কত নাম। আমের জন্য…

  • জীবদেহ গঠন এবং পরিচালনার জন্যে যে ক’টি জৈব অণু র‍য়েছে সেগুলোর মধ্যে প্রোটিন এবং  নিউক্লিক এসিড কে বলা যায় সবথেকে গুরত্বপূর্ণ। কেননা কেবল এই প্রোটিন এবং নিউক্লিক এসিড মিলে তৈরি হয়ে গিয়েছিল প্রথম প্রাণ। এককোষী জীব কিংবা বহুকোষী জীবদেহ সকল জীব এ প্রতিনিয়ত ঘটে চলেছে অসংখ্য প্রাণরাসায়নিক বিক্রিয়া। এই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া গুলো বিভিন্ন জীব প্রজাতি ভেদে বিভন্ন হয়। এগুলোই এক একটা জীব দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক। তবে প্রায় সকল জীবের মধ্যেই কয়েকটা মৌলিক একই রকমের বিক্রিয়া আছে। যেমন শ্বসন। শ্বসন এর মাধ্যমে একটা জীব খাদ্যবস্তু হতে শক্তি তৈরি করে। এই সকল প্রাণরাসায়নিক বৈশিষ্ট্যের  পেছনে রয়েছে বিভিন্ন প্রোটিন…

  • বেরিবেরি রোগের কথা প্রথম পড়েছিলাম মাস্টার্সের এক কোর্সে। ইদানীংকালে এই রোগে আক্রান্তের খবর বাংলাদেশে খুব একটা পাওয়া না গেলেও , আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দরিদ্র দেশে এখনো বেরিবেরি রোগের প্রাদুর্ভাব চোখে পড়ার মতন। বেরিবেরিতে আক্রান্ত মানুষের প্রথম লক্ষনগুলো একই রকম – যেমন শারীরিক দুর্বলতা অনুভব করা, পা ভারী হয়ে যাওয়া ,হাত পা অবশ আর ঝিনঝিন বোধ করা। কিন্তু পরবর্তী পর্যায়ে দুই ধরনের লক্ষন দেখা দিতে পারে। এক – আর্দ্র বেরিবেরি, যেটাতে আক্রান্ত হওয়া মানুষগুলোর শ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, পায়ে পানি জমে যায় আর হাত পা বেশ ফুলে যায়। দুই – শুষ্ক বেরিবেরি ,যাতে আক্রান্ত…