• ২০১৯ সালের ডিসেম্বরে, চীনের উহান শহরে প্রথম কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দিলেও তা অতিদ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে স্থবির হয়ে পড়ে বিশ্বব্যাপী মানুষের জীবন। সংক্রমণ ধরা পরার কিছু দিনের মধ্যেই, ২০২০ সালের ১১ই জানুয়ারি, প্রথম এই ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করা হয়। এই জিনোম ভ্যাক্সিন তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করে। জিনোম সিকুয়েন্সিং এর পরপরই বিশ্বের সকল ভ্যাক্সিন নির্মাতা প্রতিষ্ঠান উঠেপড়ে লেগেছে। এবছর মার্চ ২০২১-এর মধ্যে ১২ টি ভ্যাক্সিন অনুমোদিত হয়েছে। এই ভ্যাক্সিন গুলোর মধ্যে ফাইজার এবং মডার্না সর্বোচ্চ কার্যক্ষমতা (efficacy) প্রদর্শন করে, যথাক্রমে ৯৫% এবং ৯৪%। কার্যক্ষমতার ভিত্তিতে এরপরেই অবস্থান করে, স্পুটনিক ভি (৯২%), নোভাভ্যাক্স (৮৯%),…

  • কিভাবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে? (পার্ট-২)

    প্রথম অংশ: কিভাবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে? (পার্ট-১) গ.) তৃতীয়/সর্বশেষ স্তরের প্রতিরক্ষা: (Adaptive immune/অভিযোজিত অনাক্রম্যতা/ সুনির্দিষ্ট প্রতিরক্ষা) প্রথম এবং দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলে সর্বশেষ এই ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আক্রমণকারী অণুজীব বা রোগ তৈরীকারী অণুজীবকে ‘অ্যান্টিজেন’ বলা হয়। এই অ্যান্টিজেন রোগ প্রতিরোধ ব্যবস্থার হুমকি হিসাবে বিবেচিত এবং এর বিরুদ্ধে দেহের প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত (সাড়া দেওয়া) করতে সক্ষম। অ্যান্টিজেন শব্দটি এসেছে অ্যান্টিবডি উৎপন্নকারী উপাদান হিসাবে। মূলত, অ্যান্টিজেনগুলি এমন প্রোটিন যা অণুজীবগুলির পৃষ্ঠের উপরে পাওয়া যায়। অর্থাৎ, এই অ্যান্টিজেনগুলি অণুজীবের প্রতিনিধিত্ব করে৷ তবে, অণুজীব ভেদে অ্যান্টিজেনের ভিন্নতা রয়েছে। যেমন: হুপিং কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়ার…

  • কিভাবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে? (পার্ট-১)

    জালাল-উদ্দীন-রুমি সম্পর্কে কম বেশি সবাই শুনে থাকবেন। তিনি ছিলেন পারস্যের কবি। রুমির প্রভাব এতটাই শক্তিশালী ছিলো যে- তা তাজিকিস্থান, তুর্কি, গ্রিক, পশতু (পাকিস্থান ও আফগানস্থানের কিছু অঞ্চল) এবং মধ্যএশিয়ার বিভিন্ন মুসলিম জাতিতেও ছড়িয়ে পড়েছিলো৷ ওনি ছিলেন তখনকার মাওলানা (শিক্ষক)। তখন গাধার পিঠে সম্ভ্রান্ত কারোর চড়ার একটা রেওয়াজ ছিলো। আর, উনি যখন রাস্তা দিয়ে গাধার পিঠে আরোহন করতেন চারপাশের মানুষ সম্মানের সাথে সরে দাড়াতো৷ তিনি সমাজের নানা সমস্যার সমাধানও করে দিতেন৷ একবার, তাব্রিজি নামক তার এক বন্ধু তাকে ডেকে বললেন – “রুমি, তুমি যেখানে বসে সমাজের নানা সমস্যা সমাধান করছো তোমার চিন্তার অপর পিঠেও কিন্তু আরেকটা সমাজ…

  • মানব ইতিহাসের অধিকাংশই প্রাগৈতিহাসিক। পৃথিবীর বুকে  মানুষ যে দুই লক্ষাধিক বছর সময় অতিবাহিত করেছে তার অতি ক্ষুদ্রাংশই লেখনীর মাধ্যমে নথিবদ্ধ হয়েছে। চলমান ভূতাত্ত্বিক যুগ হলোসিনের বারো হাজার বছরের অল্প সময়টুকুতে উষ্ণ আবহাওয়া ও মোটামুটি স্থিতিশীল জলবায়ু কৃষি, শহর, রাষ্ট্র ও সভ্যতার অন্যান্য নির্দেশকের জন্ম দিয়েছে। সে সময়কালের মধ্যেও লেখালেখি নিয়মের ব্যতিক্রম হিসেবেই রয়ে গেছে। পেশাদার ঐতিহাসিকগণ তাঁদের প্রাগৈতিহাস নিয়ে কাজ করা সহকর্মীদের প্রতি সমবেদনার দৃষ্টি নিক্ষেপ না করে পারেন না। ঐতিহাসিকরা বিস্তৃত নথিপত্র থেকে ইতিহাস উদ্ঘাটনে অভ্যস্থ। অথচ পুরাতত্ত্ববিদদের অপ্রতুল ধ্বংসাবশেষ থেকে ইতিহাস উন্মোচন করতে হয়। প্রাকইতিহাসের বর্ণনায় বিভিন্ন সংস্কৃতির নামকরণ বিভিন্নভাবে করা হয়। হয়তো কবর…

  • নিউটনের তিনটা গতিসূত্র (Laws of motion) চিরায়ত বলবিদ্যার ভিত্তি স্বরূপ। এই সূত্রগুলো কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার দ্বারা সৃষ্ট গতির মধ্যে সম্পর্ক বর্ণনা করে। এই সূত্রগুলো ব্যবহার করে পাওয়া যায় সমত্বরণে চলমান বস্তটির গতির সমীকরণ (Equations of motion)। বিজ্ঞান ব্লগ থেকে আমরা সেই নিউটনিয়ান গতির সমীকরণগুলো সমাধানের জন্য একটি ক্যালকুলেটর তৈরি করেছি। ক্যালকুলেটরের বর্তমান সংস্করণে বস্তুর যে ধরনের গতি হিসাব করা হচ্ছে, তা বিশেষ শর্ত সাপেক্ষ। শর্তগুলো হলঃ এই রকম গতির সমীকরণগুলো সংক্ষেপে ‘SUVAT’ সমীকরণ নামে পরিচিত। SUVAT নামটা এসেছে সমীকরণগুলোতে বিদ্যমান ৫টা গতীয় চলক থেকে। চলকগুলো হচ্ছেঃ এখানে আমাদের আলোচিত বস্তুটি $u$ একক…

  • বাস্তুতন্ত্রে অণুজীবের মিথস্ক্রিয়ার সম্পর্ক

    অবিবাহিত তরুণ-যুবক বয়সের ঘনিষ্ট কোন বন্ধু বা ভাইয়ের কাছে আমাদের একটা সহজাত প্রশ্ন থাকে- “আপনি কি প্রেম করেন?” কিংবা, প্রেম বিষয়টা জানা থাকলে তখন প্রশ্নটি হয়-  “প্রেমিকার সাথে আপনার সম্পর্ক কেমন চলছে?“। বাসায় বাবা-মা-ভাই-বোনের কুশল জিজ্ঞেস করি।  আবার, বিবাহিত কেউ হলেও জিজ্ঞাসা করি- “সংসার কেমন চলছে?” অর্থাৎ, ঘুরেফিরে আমরা সম্পর্ক সম্পর্কেই জানতে চাই৷  ইংরেজীতে একটি প্রবাদ আছে “No man is an island.” যে কথাটি অণুজীবের জন্যও প্রযোজ্য৷ এর অর্থ দাঁড়ায়- কোন অনুজীবের পৃথক অস্তিত্ব নেই৷ বিভিন্ন অণুজীব একত্রভাবেই পরিবেশে বসবাস করে এবং একে অপরের উপর নির্ভর করে৷ ছোট বেলায় সমাজ বইয়ের একটি উক্তির সাথে আমরা পরিচিত…

  • ১৯৯৯ সালে বাংলাদেশের ঝিনাইদহ জেলায় কৃষক হরিপদ কাপালি নিজ ধানের ক্ষেতে চাষাবাদের সময় একটি অনন্য পর্যবেক্ষণ করেন। ধানগাছের একটি ছড়া তার নজর কাড়ে, যার গোছা পুষ্ট, ছড়া গুলো দীর্ঘ। তিনি এ ছড়া সংগ্রহ করে পাকা ধান বীজ হিসেবে রেখে দেন। পরের মৌসুমে চাষ করে এই বীজ থেকে তিনি আশাতীত ফলন পেলেন। এ থেকে পৃথিবীতে নতুন জাতের ধান ‘হরিধান’ শুরু হলো। নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দেখে ফসলের বীজ সংগ্রহ করার এ কাজটি পৃথিবীর ইতিহাসে কৃষকরা হাজার হাজার বছর ধরে এই পরীক্ষাটি করে আসছেন। একে বলে কৃত্রিম নির্বাচন। ১৮৫৯ সালে ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন তার ‘অন দ্যা অরিজিন অব…

  • ঋতুস্রাব (menstruation) হলো যোনি রক্তপাত যা প্রতিমাসে ঘটে থাকে। এটি নারীদেহে ঘটে যাওয়া সম্পূর্ণ প্রকৃতিক এবং স্বভাবিক একটা শরীরকার্য। মুলতঃ জরায়ুর আস্তরণ (endometrium) রক্তপাতের মাধ্যমে বের হয়ে যাওয়াকে ঋতুস্রাব বলা যেতে পারে। আর এই পুরো প্রক্রিয়া চলাকালীন সময়ই হলো ঋতুচক্র (menstrual period)। তাছাড়া এটিকে মাসিক, কুসুম, রজঃস্রাব, menses, menstrual period, period সহ নানা নামেও ডাকা হয়ে থাকে। জরায়ু: জরায়ু হল স্ত্রী প্রজনন তন্ত্রের একটি ন্যাসপাতির আকারের অঙ্গ, যা প্রগতিশীল মহিলা প্রজনন অঙ্গ, যা মূত্রাশয় এবং মলদ্বার মধ্যে শ্রোণীতে অবস্থিত। মাসিক চলাকালীন যোনিপথ (vagina) দিয়ে যে রক্ত বের হয় (menstrual blood) সেটা মুলত সাধারণ রক্ত এবং টিস্যুর…

  • এনজাইম কি এক কথায় বলা যায় এনজাইম হল জৈব প্রভাবক বা উৎসেচক। প্রভাবক বলতে সেসব রাসায়নিক যৌগ কে বোঝাচ্ছি যারা কোন রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে কিংবা কমাতে পারে। আমাদের জানা দরকার যে জীবনের দুটি মৌলিক শর্ত হল: প্রত্যেক জীবের অবশ্যই তার অনুরূপ বংশধর তৈরির ক্ষমতা থাকতে হবে জীবদের অবশ্যই তাদের দেহে ঘটা প্রাণরাসায়নিক বিক্রিয়া সমূহ কে নিয়ন্ত্রণ তথা প্রভাবিত করার ক্ষমতা থাকতে হবে। এই শর্ত গুলো বলবার কারণ হচ্ছে জীবনের এই মৌলিক বিষয় বস্তুর উভয় ক্ষেত্রেই এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্যে এনজাইমোলজি কে জীবনের একটি কেন্দ্রীয় বিষয় বস্তু বলা চলে। প্রতিটি জীবের বেঁচে থাকা থেকে…