• শীতটা বোধহয় এবার একটু বেশিই জেঁকে বসেছে। বলা চলে, একবারে হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশার ঘন চাদরে ঢেকে গিয়েছে পরিবেশ। যখনই নিশ্বাস ছাড়ছি, যেন ছোট ছোট কুয়াশার স্তুপগুলো পাঁক খেয়ে উপরে উঠে যাচ্ছে। চাদরটা ভাল ভাবে পেঁচিয়ে বারান্দার দিকে এগিয়ে গেলাম। ঠান্ডায় জমে যাবার ভয়ে চেয়ারে পা তুলে বসলাম৷ হাতে গরম কফি, এই তীব্র ঠান্ডায় কফির কাপের উষ্ণতা বেশ আরামদায়ক মনে হল। ছোট একটা চুমুক দিয়ে তাকালাম ওই আকাশপানে। এই কুয়াশার ঘন চাদর ভেদ করেও কয়েকটি তারার ঘোলাটে আলো দেখা যাচ্ছে। হঠাৎ করেই মাথায় আজব প্রশ্নটি উঁকি দিল৷  আচ্ছা, আমি তো একটা প্রাণী, প্রাণ আছে। খাই, দাই,…

  • শিক্ষাই জাতির মেরুদণ্ড এরকম কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু সেই শিক্ষাকে যদি আমরা আনন্দময় করে তুলতে না পারি তাহলে আমাদের শিক্ষাকে ঘিরে আমাদের জাতির প্রত্যাশা কখনোই পূরণ করা সম্ভবপর হবে না। শিক্ষাকে আনন্দময় করার এক কঠিন মিশন নিয়েই বাংলাদেশসহ বহির্বিশ্বে বিভিন্ন ধরণের বিজ্ঞানভিত্তিক সংস্থা ও সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনো কাজ করে যাচ্ছে। তাদের কাজই হলো বিজ্ঞানকে মানুষের কাছে সহজলভ্য করে উপস্থাপনা করা এবং একে অবলম্বন করেই যেন শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলে দেশ ও দশের সেবা করতে পারে সে ব্যবস্থা করা। এছাড়াও বহির্বিশ্বের বিভিন্ন দেশ ও তাদের শিক্ষার্থীদের সাথে যাতে আমাদের দেশের…

  • টিক টিক টিক! ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে ঘড়ি দেখতে হয় না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার! কিন্তু ঘড়িতে আমরা যা দেখি তাই কি আসলে প্রকৃত সময়? আমাদের ঘড়িতে দেখা সময়ের সাথে আসলে কতটুকু মিল রয়েছে মহাবিশ্বের সময়ের? সময়কে আমরা যেভাবে ভাবি, সময় কি আসলেই তাই? নাকি শুধুই আমাদের চোখের ধাঁধা? সময়কে এমন একটি সার্বজনীন পটভূমি বলে মনে করা হয়, যার মধ্যে দিয়ে মহাবিশ্বের সমস্ত ঘটনাবলি এগিয়ে যায় এবং যা পর্যায়ক্রমে প্রবাহিত হয়, যার একটি ব্যাপ্তি রয়েছে। কিন্তু এক সেকেন্ড থেকে পরবর্তী সেকেন্ডে এগিয়ে যাওয়া – সময়ের প্রবাহ কি এতটাই সরল? সময় বাস্তব,…

  • গ্রহের কথা মাথায় এলেই আমাদের চোখের  সামনে ভেসে ওঠে একটি গোলাকার বস্তু যা একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছ। আমাদের ধারণা গ্রহ বলতেই সেগুলো কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে। তবে ধারনাটা ঠিক নয়। মহাবিশ্বে এমন কিছু গ্রহ আছে যারা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে না এদেরকে বলা হয় নিঃসঙ্গ গ্রহ বা ইংরেজিতে Rogue planet। অনেকে এদেরকে ভাসমান গ্রহও বলে। সম্প্রতি গতবছরের  ২২ ডিসেম্বর  ন্যাচার পত্রিকায় এরকম ৭০ থেকে ১৭০ টি এমন ধরনের  গ্রহ খুজে পাওয়ার দাবী করেছে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয়ের জ্যাোতির্পদার্থবিদ ড. নুরিয়া মিরেট রেয়িগ এবং তার দল। এই গ্রহগুলোর বেশির ভাগেরই আকার বৃহস্পতি গ্রহের…

  • মানুষের জীবনের সাথে সমুদ্র যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পৃথিবীর প্রায় ৭১% হলো সমুদ্র যা বিভিন্ন প্রাণীর জন্য একমাত্র বাসস্থান। ন্যাশনাল জিওগ্রাফির এক তথ্যমতে, সমুদ্র প্রায় ৭০% অক্সিজেন সরবরাহ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, আমাদের এই সমুদ্র প্রতিনিয়ত কোন না কোনভাবে দূষিত হচ্ছে। আর প্লাস্টিক দূষণ হলো তার মধ্যে অন্যতম।  যার ফলে জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে। পৃথিবীতে প্রতি মুহুর্তে কোন না কোন স্থানে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল, পলিথিন, চিপসের প্যাকেট আর স্ট্র এর শেষ ঠিকানা হচ্ছে সমুদ্র। ২০১৫ সাল নাগাদ পৃথিবীতে ৬.৩ বিলিয়ন প্লাস্টিক পণ্য তৈরি করা হয়েছে। ভয়ংকর হলেও সত্য যে, এর…

  • ভিডিও গেম বা রূপালি পর্দায় ভিজুয়্যাল ইফেক্টের নিখুঁত কাজ দেখে একবারের জন্যও মুগ্ধ হন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ভার্চুয়াল দুনিয়া এখনো প্রকৃতিকে টেক্কা দেয়ার সক্ষমতা অর্জন করে নি। তাই প্রাকৃতিক সৌন্দর্য এখনো নিঃসন্দেহে মানুষের মুগ্ধতার তালিকার শীর্ষ স্থানেই আসীন রয়েছে। প্রিয় পাঠক, যদি আপনার এর সত্যতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে আপনার উচিত হবে সময় নিয়ে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে একবার হলেও ঘুরে আসা। যদি আপনি সৌভাগ্যবান হন, তাহলে হয়তো সাক্ষী হয়ে যেতে পারেন প্রকৃতির এক অদ্ভুত খেয়ালের। যার নাম অরোরা বা মেরুজ্যোতি। অরোরার প্রভাবে আকাশে দৃশ্যমান হয় আলোর খেলা। দিনের…

  • জীববিজ্ঞান অলিম্পিয়াড নিয়ে দুই ধরণের কন্টেন্টের বড়ই অভাব ছিল! সে দু’টো হলো গাইডলাইন আর নমুনা প্রশ্ন। আমি ইতিমধ্যে একটা গাইডলাইন বিজ্ঞান ব্লগে লিখেছিলাম। এরপর সবাই অনুরোধ করায় নমুনা প্রশ্নের মিশনে নেমে গেলাম। এই পর্বে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তা পূর্বে আমাদের ফেসবুকে গ্রুপে প্রকাশিত হয়েছিল। ১. কোষ জীবদেহের ক্ষুদ্রতম গাঠনিক একক, যেখানে প্রোটিন, রেজিন, আয়ন এবং অ্যাসিডসহ বিভিন্ন উপাদান সুষমভাবে অবস্থান করে। কিন্তু, কখনো কখনো কোষের মধ্যকার উপাদানের আধিক্য বা স্বল্পতার কারণে যাবতীয় কার্যক্রম ব্যহত হয়। একইভাবে সঠিক পরিমাণে কোষের বৃ্দ্ধি না ঘটলেও শারীরবৃত্তীয় কর্মকান্ড ক্ষতিগ্রস্ত হয়। A. তোমার কোষে যদি রেজিনের পরিমাণ বৃধি…

  • আমরা সবাই-ই মহাকালের যাত্রী। যেহেতু আমরা সময়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে চলেছি, প্রতিদিনই আমরা কিছু না কিছুর অভিজ্ঞতা লাভ করি। এই অভিজ্ঞতা গুলোকে সংরক্ষণের জন্যে আমাদের মগজের স্নায়ু কোষ গুলোর মধ্যে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অসংখ্য নিউরাল সংযোগ। এই প্রক্রিয়ায় যেন আমরা নিজেরা নিজেদের পুনরায় বিন্যস্ত করি। এভাবেই আমাদের স্মৃতি গুলো তৈরি হয়। স্মৃতি আমাদের ব্যক্তিত্ব বোধকে ধরে রাখতে অনেকটা আঠার মতন কাজ করে। আমরা কেবল শারীরিক ভাবেই সময় কে ভ্রমণ করি তা নয়, মানসিক ভাবেও আমরা কালের ভ্রমণ পথিক। আমরা স্মৃতির মধ্য দিয়ে অতীত থেকে ঘুরে আসতে পারি আবার কল্পনায় ভর করে ভবিষ্যতে পাড়ি জমাতে পারি।…

  • দ্য এক্সট্রিমলি লার্জ (Extremely Large Telescope (ELT) টেলিস্কোপ (ELT) হল ৩৯ মিটার (১২৭ ফুট) মিটার দূরবীন। টেলিস্কোপটিকে আগে ইউরোপিয়ান এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ (E-ELT) বলা হত। 2017 সালের জুনে এই নাম পরিবর্তন করে ইএলটি নামকরণ করা হয়েছিল। এটি একটি বৈপ্লবিক বৈজ্ঞানিক প্রকল্প। আমাদের মহাবিশ্ব সম্পর্কে অমীমাংসিত নানান প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে এটি। ২০২৪ সালে চালু হলে, এটি হবে বিশ্বের বৃহত্তম optical/near-infrared টেলিস্কোপ। এই টেলিস্কোপে বর্তমানের বৃহত্তম অপটিক্যাল টেলিস্কোপের চেয়ে 13 গুণ বড় আলো-সমাবেশের এলাকা থাকবে। এটি হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় 16 গুণ পরিস্কার ছবি তুলতে সক্ষম। এর আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে আলোড়নের কারণে সৃষ্ট…