• ১. সকাল থেকেই জাহিদ সাহেবের মনটা ভীষণ খারাপ। শুধু জাহিদ সাহেবই না সেই সাথে মনির সাহেব, মনোয়ার সাহেব এবং জসিম সাহেবেরও মনটা খারাপ হয়ে আছে। অফিসে আসার পর থেকেই তাদের কাজে কোনো মন নেই। একটু পর পর চেয়ার ছেড়ে উঠে তারা অফিসের এক কোনায় গিয়ে কি যেন কানাঘুষা করে। অফিসের অন্যদের চোখে সেটা পড়লেও কেউ তাদের কিছু জিজ্ঞেস করে নি। সবাই যার যার নিজের কাজ নিয়েই ব্যস্ত। আর তাছাড়া এই চারজন অফিসের সবচেয়ে সিনিয়র কর্মী। তাই কেউ তাদের ঘাটায় না।  কিন্তু অফিসের বস রায়হান চৌধুরি ব্যাপারটাকে কোনোভাবেই এড়িয়ে গেলেন না। বয়সে এবং অফিস পরিচালনায় একেবারে নবীন…

  • ড্রেক সমীকরণ হলো বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় সমীকরণগুলোর মধ্যে অন্যতম। E=mc2 যেমন বিখ্যাত ড্রেক সমীকরণও তেমন বিখ্যাত সমীকরণ। প্রায় সব জ্যোতির্বিজ্ঞান বইয়েই মহাকাশে কোনো অন্যগ্রহের প্রাণী নিয়ে কথা হলেই ড্রেক সমীকরণ আসতে বাধ্য। সেই বিখ্যাত ড্রেক সমীকেরণের জনক ফ্রাঙ্ক ডেক গত ২ সেপ্টেম্বর ২০২২ সালে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন । ফ্রাঙ্ক ড্রেক আমেরিকার শিকাগো শহরে ১৯৩০ সালের ২৮শে মে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকে কঠোর শাসনে মানুষ হন ড্রেক, কারণ তার পিতা মাতা ছিলেন ব্যাপিস্ট খ্রিস্টান। মহাবিশ্বে অন্যগ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব বিষয়ে প্রশ্ন তার মাঝে প্রথম জন্ম নেয় যখন…

  • উৎপত্তি অনেক বছর আগের কথা। সময়টা তখন আধুনিক যুগের সূচনাকাল মাত্র। পনেরো শতকের প্রায় শেষের দিকে এক ভয়ংকর যৌন রোগসমগ্র ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল  [1]। এই রোগে আক্রান্ত ব্যক্তির সারা দেহে ব্যথাহীন ঘাঁ দেখা যেত [2]। রোগটি অনেকটা পক্স বা বসন্ত রোগের মতো ছিল বিধায় তখন এর নাম রাখা হয় “গ্রেট পক্স” [3]। রোগটি কোথা থেকে আসল, কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে গেল তা নিয়ে রয়েছে নানা তর্ক বির্তক [4]। অনেকেই মনে করেন, ক্রিস্টোফার কলম্বাস সমুদ্র অভিযান এর সময় তার আবিষ্কৃত নতুন ভূখন্ড থেকে এ রোগটি ইউরোপে নিয়ে এসেছিলেন [5]। ক্রিস্টোফার কলম্বাস, একজন ইতালিয়ান…

  • জেমস ওয়েব দুরবিনে তোলা কয়েকটি খগোল বস্তুর চমকপ্রদ ছবি এই বছরের ১২ জুলাই NASA প্রকাশ করেছে। এই ছবিগুলোর মাধ্যমে বলা যায় জ্যোতির্বিজ্ঞান এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। এর মধ্যে অন্যতম হল হাবল দুরবিন দিয়ে বহু দূরের গ্যালাক্সিদের লাল সরণের যে সীমা নির্ধারিত হয়েছিল সেই সীমাকে পার হয়ে যাওয়া। কোনো খগোল বস্তু (তারা, গ্যালাক্সি, ইত্যাদি) যখন আমাদের থেকে দ্রুত সরে যেতে থাকে তখন সেটির থেকে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় – নীল আলো লালের দিকে সরে যায় – এর জন্য এটিকে লাল সরণ বলা হয়। আবার বস্তুটি যদি আমাদের দিকে আসে সেটির থেকে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কমে…

  • দ্বিপদী বিস্তৃতির সাথে আমাদের হাতেখড়ি হয়, (a+b)2 এর সূত্র মুখস্ত করতে গিয়ে। তারপর যখন দ্বিপদী বিস্তৃতির প্যাসকেলের ত্রিভুজের যাদুবিদ্যা দেখি, তখন পুরো ভ্যাঁবাচেকা খেয়ে যাই। দ্বিপদী বিস্তৃতির কাজ হলো দুই পদ যুক্ত রাশি নিয়ে কাজ করা। যেমন-  দ্বিপদী বিস্তৃতি নিয়ে অনেক গণিতবিদ কাজ করেছেন। দেখাই যাচ্ছে, ঘাত যত বড় বিস্তৃতি তত বেশি। তাই এই বড় আর জটিল কাজ সহজ করতে এগিয়ে এলেন যাদুকর প্যাসকেল, আর তার জনপ্রিয় যাদু হলো তার ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজটা হলো- এই ত্রিভুজটি কাজ করে মূলত সহগ নিয়ে। এর প্রায় সারিটা হলো শূন্য ঘাতের সহগের, তারপরের সারিটা একঘাতের সহগ। এই সহগগুলো ১,১। কারণ…

  • মানুষ পৃথিবীতে এসেছে অপরিমেয় কৌতূহল নিয়ে। সে সবকিছুকে জানতে চায়, সব কিছু চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিতে চায়। একারণেই সে অন্যান্য প্রাণীদের অপেক্ষা ভূ-পৃষ্ঠে শ্রেষ্ঠত্বের আসনে বসার যোগ্য দাবীদার। নিজের দাদা-দাদির কোলে মাথা রেখে ঘুমোতে যাবার সময়টাতেও সে তার দাদা-দাদিকে প্রশ্ন করতে ভুলে না, আচ্ছা দাদি/দাদা! সত্যিই কি চাঁদের বুড়ি আছে? সত্যিই কি আকাশ পাড়ি দিয়ে আমরা যেতে পারবো দিগ দিগন্তে? এরকম স্বপ্ন মানুষের বহুদনি আগের। দেখা গেল, মহাশূন্যে প্রথম নভোযানটি পাঠানোর আগে থেকেই মানুষ এলিভেটরের চিন্তা করে বসে আছে। পরবর্তীতে নভোযানের বাস্তবায়ন অনেক আগে হয়ে গেলেও স্পেস এলিভেটরের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। উপরে হালকা…

  • ভ্রূণবিদ্যার কল্যাণে আমরা জানতে পেরেছি যে লক্ষ লক্ষ শুক্রাণু একটি মাত্র ডিম্বাণুর দিকে সাঁতরে গেলেও, মাত্র একটিই পারে ঐ ডিম্বাণুকে নিষিক্ত করতে। আগে মনে করা হতো শুক্রাণু আপন গতিতে ডিম্বাণুর দিকে পৌঁছায় এবং এতে ডিম্বাণুর কোনো হাত থাকে না। কিন্তু নতুন গবেষণা বলছে, গর্ভাশয়ের ফলিকল টিউব থেকে নিঃসৃ্ত তরল পদার্থ শুক্রাণুর গতিপথকে বিশেষভাবে প্রভাবিত করে। এ বিষয়ে Chemical signals from eggs facilitate cryptic female choice in humans শিরোনামে একটি গবেষণাপত্র The Royal Society Publishing এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ম্যানচেস্টারের সেন্ট ম্যারি’স হসপিটালে যারা আইভিএফ (IVF: In vitro fertilization) বা আইসিএসআই (ICSI: Intra Cytoplasmic Sperm Injection) করতে…

  • নোবেল পুরষ্কারের নাম শোনেনি এমন পাঠক খুঁজে পাওয়া মুশকিল। ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে বিভিন্ন বিজ্ঞানী এ পর্যন্ত নোবেল পুরষ্কার পেয়েছেন। নোবেল পুরষ্কারের তিনটি ক্ষেত্র বিজ্ঞান সম্পর্কিতঃ পদার্থবিজ্ঞান, রসায়ন এবং চিকিৎসাবিদ্যা। এ বছর কারা কারা এই তিন সেক্টরে নোবেল পেলেন, সেটা নিয়েই আজকের লেখা। চলুন, শুরু করা যাক! চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব করলিনস্কা ইনস্টিটিউটে বহু মানুষের উপস্থিতিতে শারীরতত্ত্বে এ বছর নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আর এই লরিয়েট হলেন সুইডিশ বিজ্ঞানী সোয়্যান্তে প্যাবো। তিনি হোমো স্যাপিয়েন্স (আধুনিক মানুষ) এর বিলুপ্ত পূর্বপুরুষ নিয়ানডার্থালদের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছেন। বিজ্ঞানী প্যাবো দেখিয়েছেন যে ৭০,০০০ বছর আগে আফ্রিকা…

  • এই মহাবিশ্বের সৃষ্টি রহস্যের মতই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যাপিয়েন্সদের ভাবিয়ে এসেছে এতকাল। আর সেটা বুদ্ধিমান হোমো স্যাপিয়েন্সদের নিজেদের উদ্ভব বিষয়ে। এখানে স্যাপিয়েন্স বলতে আলাদা করে কেবল হোমো স্যাপিয়েন্সদেরকেই বোঝাচ্ছি। কেননা এই ধরিত্রীতে স্যাপিয়েন্সরা আসলে একা ছিল না। পৃথিবীর মাটিতে হেঁটে বেড়াতো হোমো গণের আরও কিছু সদস্য। তাদের মধ্যেই দুটো আলাদা স্বতন্ত্র প্রজাতি হচ্ছে হোমো নিয়ানডার্থাল আর হোমো ডেনিসোভান। তারা আমাদের-ই জ্ঞাতি ভাই ছিল। আজ থেকে তিন লাখ বছর আগে আধুনিক মানুষ তথা স্যাপিয়েন্সদের আবির্ভাব ঘটে প্রাচীন আফ্রিকায়। নিয়ানডার্থালদের উদ্ভব তারও এক লাখ বছর আগে। অর্থাৎ চার লাখ বছর আগে। ইউরোপ আর পশ্চিম এশিয়ার বনে জঙ্গলে ঘুরে…