• গরমের দিনে ঝোঁপ-ঝাঁড়ে টিম টিম করে জ্বলে এক বিশেষ আলো। আমাদের অনেকেরই দেখা-অনেকেরই চেনা,এই আলো জোনাকির। জোনাকির আলো দেখে আমাদের ভালো লাগে; যখন শয়ে শয়ে জোনাকি একসাথে আলো জ্বালে (যদিও এই দৃশ্য গ্রামাঞ্চল ছাড়া শহরে দেখা প্রায় অসম্ভব) তখন যেন মনে হয় আকাশের তারাগুলোই নেমে এসেছে জংলায়। জানেন কি, এই আলো মূলত জোনাকির সঙ্গী-নির্বাচন প্রক্রিয়া? আলো জ্বেলে পুরুষ জোনাকি তার প্রজাতির স্ত্রী পতঙ্গটির কাছে মিলনের আর্তি জানায়। স্ত্রী জোনাকি’ও তার উত্তর দেয় আলো জ্বেলে; এভাবে জোনাকির বংশবিস্তার এবং সমগ্র প্রজাতির অস্তিত্ব নির্ভর করে আলো জ্বালার এই বিশেষ জৈবিক ক্ষমতার ওপর। জীবদেহে আলো জ্বালার এই বিশেষ জীববৈজ্ঞানিক…

  • গুগলের LaMDA (Language Model for Dialogue Applications) একটি অত্যাধুনিক চ্যাটবট, যেটি বুদ্ধিমান মানুষের মতো ব্যবহারকারীর টেক্সটগুলোর সাপেক্ষে জবাব প্রদান করে। গুগলের প্রাক্তন সফ্টওয়্যার প্রকৌশলী ব্লেক লেমোইনের মতে, ল্যামডা AI ডেভেলপারদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে; এটি সংবেদনশীল হয়ে উঠেছে। তবে লেমোইনের ঊর্ধতন কর্মকর্তারা তার ঐ বক্তব্যের পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কম্পিউটার সায়েন্স এর বিভিন্ন বিশেষজ্ঞ এবং ফিউচারিস্টরা এটা নিয়ে চিন্তাভাবনা করছেন। ধারণা করা হচ্ছে আজ থেকে কয়েক যুগ পরে AI সংবেদনশীল হতে পারবে, তবে আবেগপ্রবণ হতে পারবে কিনা সে ব্যাপারে জল্পনা-কল্পনার শেষ নেই। সংবেদনশীলতা আর আবেগের মধ্যে পার্থক্য করা হচ্ছে কেন? দেখুন, উদ্ভিদ কিন্তু সংবেদনশীল…

  • ড. রহমান খুবই দুশ্চিন্তায় আছেন, চিন্তায় প্রায় মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। তার মাথার উপর একটা পিস্তল তাক করা। পিস্তলটা তার খুবই পরিচিত। গত মাসেই তার সবচেয়ে কাছের মানুষ ইকবালকে গিফট করেছে। আজ সেই প্রিয় পিস্তল ও প্রিয় মানুষটা তার মুখোমুখি।  -“তুমি আমার জানের দোস্ত, রহমান। কিন্তু কি করমু কও? দুনিয়াডা হইল দাবার মাঠ, তোমারে ছাঁড়লে তো আমি চেকম্যাড হইয়া যামু! কও শেষ ইচ্ছা কি?”  -“তুই কি সত্যিই আমাকে মেরে ফেলবি ?” ইকবাল ড. রহমানকে থাপ্পড় দিয়ে বলল, “তর সস্তা সেন্টিমেন্ট শোনার সময় নাই। শেষ ইচ্ছা থাকলে ক’ নাইলে দিলাম…” বলে সে পিস্তল লোড করল।  ড.…

  • অল্প কিছু দিন আগে ওয়েব টেলিস্কোপ গ্লাস জেড-১৩ নামের মহাবিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্যালাক্সি আবিস্কার করে সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিলো। ওয়েব এবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছে।  এর আগে আবিস্কৃত গ্লাস জেড-১৩ ছিলো ১৩.৫ বিলিয়ন বছরের পূর্বের গ্যালাক্সি। এটি বিগ ব্যাং-এর ৩০০ মিলিয়ন বছর পরে সৃষ্টি হয়েছিলো। আর বর্তমানে আবিস্কৃত গ্যালাক্সিটি বিগ ব্যাং-এর  মাত্র ২৩৫ মিলিয়ন বছরের মধ্যে গঠিত হয়েছিলো। স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমনটাই দাবী করেছেন।  এডিনবার্গ গ্রুপটি আকাশের একটি বিস্তৃত ক্ষেত্র সমীক্ষা করছে। যা ওয়েব বর্তমানে কসমিক ইভোলিউশন আর্লি রিলিজ সায়েন্স (CEERS) সার্ভে নামে পরিচিত। বিজ্ঞানীরা এই গ্যালাক্সীর নাম দিয়েছে সিয়ার্স-৯৩৩১৬ (CEERS- 93316)। মহাজাগতিক বস্তুটি…

  • আমি প্রথম থেকেই জানতাম এই নীলা আসল নীলা না। কারণ মৃত মানুষ কিভাবে ফিরে আসবে? ঐদিন এই কিচেনেই নীলা আমার কাছে মাফ চেয়ে নতুনভাবে জীবন শুরু করার জন্য বলেছিল। কিন্তু আমার কাছে ধোঁকার কোনো ক্ষমা নেই। আমি রাগ সামলাতে পারি নি। আমার হাতের ধারালো ছুরি দিয়ে আমি আমার নীলাকে ছিন্নভিন্ন করে ফেলি। আমি এতটুকু স্মার্ট ছিলাম যে, জানতাম যদি পুলিশ নীলার লাশ খুঁজে পায় তাহলে আমার ফাঁশি নিশ্চিত। তখন কে যেন আমার কানে ফিসঁ ফিসঁ করে বলল, “রাফসান হকের খাবার কি কখনো খারাপ হতে পারে?” আর আমি সেটাই করলাম, আমি জানতাম আগামীকাল রাশেদ চৌধুরীর ছেলের জন্মদিনের…

  • বই-পত্রে অণুজীবের সংজ্ঞাতে সবসবয় বলা হয়ে এসেছে যে অণুজীব এক ধরণের জীবিত সত্ত্বা, যাদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন। কিন্তু এখন হয়ত বা এই সংজ্ঞা বদলে ফেলতে হবে। একটি ক্যারিবিয়ান ম্যানগ্রোভ বনে এমন এক ধরণের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে যারা এই সংজ্ঞার আওতায় পড়ে না। এটি ২ সে.মি পর্যন্ত লম্বা হতে পারে, অনেকটা চীনা বাদামের উচ্চতার। না, আপনি ভুল শোনেননি। তারের মতো দেখতে এই ব্যাকটেরিয়াটি সাধারণ অণুজীবদের চেয়ে প্রায় ৫০০ গুণ বড়। ব্যাকটেরিয়াটি গত ফেব্রুয়ারিতে অনলাইনে পোস্ট করা একটি প্রিপ্রিন্টে উন্মোচিত হয়েছিল। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে Thiomargarita magnifica. যেসব গবেষকেরা এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করছিলেন, তাদের…

  • কার্যক্রম শুরুর পর থেকেই জেমস ওয়েব টেলিস্কোপ একের পর এক চমক দেয়া শুরু করেছে। গত ১২ই জুলাই মহাবিশ্বের বিস্ময়কর ছবি প্রকাশ করার এক সপ্তাহ পার হতে না হতেই মহাবিশ্বের আরেক বিস্ময়কর ছবি নিয়ে সামনে হাজির।  ওয়েবের নতুন আবিষ্কার ১ হাজার ৩৫০ কোটি বছর আগের ছায়াপথ। গ্লাস জেড-১৩ নামের এই ছায়াপথটি বিগ ব্যাং এর ৩০ কোটি বছর পরে সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড-ব্রেকিং গ্যালাক্সির নাম জিএন-জেড১১। হার্ভার্ড সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের রোহান নাইডু জানিয়েছেন, “এর আগে প্রাচীনতম যে ছায়াপথটি শনাক্ত করা হয়েছিলো, গ্লাস জেড-১৩ ছায়াপথটি তার থেকে ১০ কোটি বছরের বেশী প্রাচীন।”  তিনি বলেন “আমরা সবচেয়ে দূরবর্তী নক্ষত্রের আলোর…

  • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তখন তার বাসভবনে বসে আছেন। আলাপ চলছে একজনের সাথে। ভদ্রলোকের সাথে আলাপ করতে ভালই লাগছে মি. প্রেসিডেন্টের। আর হবে নাই বা কেন? তিনি তার প্রিয় বন্ধু, আলাপ-আলোচনার সঙ্গী। একজন জ্ঞানী ব্যক্তিত্বও বটে। হঠাৎ ভদ্রলোকের সঙ্গে আলাপকালে একসময় উঠে আসে টেক্সাসে মৌখিক ইতিহাসচর্চার আলোচনা। তখন সে ভদ্রলোকের চোখে দেখা যায় আশার ঝিলিক। আবেগঘন কন্ঠে বললেন, “আমি যতদিন বেঁচে আছি ততদিন শুধুমাত্র অর্জনের জন্য নয় বরং দেশেরও যাতে উপকার হয় তাও নিশ্চিত করবো।” ভদ্রলোকের সে কথায় জন এফ কেনেডি খুশি হয়েছিলেন কি না জানা নেই তবে ভদ্রলোকটি তার সে কথায় পুরোপুরি সফল…

  • বড় ছুটিতে ছিলাম। ভাবলাম রকমারি থেকে কয়েকটা বই কিনি। যেই ভাবনা সেই কাজ! তিনটে বই অর্ডার দিলাম। তার মধ্যে একটি হলো প্রাণের বিজ্ঞান: সাম্প্রতিক জীববিজ্ঞানের ভাবনা ভাষান্তর। বইটা আসলেই অসাধারণ! শুধু অসাধারণ বললেই তো আর হবে না, কিছু আকর্ষণীয় বিষয়ও তুলে ধরা উচিৎ। বইটি মূলত সমকলীন প্রাণবিজ্ঞান বিষয়ক একগুচ্ছ বৈজ্ঞানিক নিবন্ধের অনুবাদ-সংকলন। গ্রন্থটির সম্পাদক ও অনুবাদক আরাফাত রহমান অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক, গবেষক এবং একনিষ্ঠ বিজ্ঞানকর্মী। নির্বাচিত লেখাগুলো চিন্তার দিক দিয়ে গুরুভার হলেও বোধগম্য ও সুখপাঠ্য, অনুবাদও প্রাঞ্জল। এমন কৌতূহল জাগানো প্রবন্ধের সাথে পরিচয় একদিকে ভবিষ্যতের গবেষক-উদ্ভাবকদের অনুপ্রাণিত করে, সাথে আর সব পাঠকেরও মনের খোরাক মেটাবে…