• নীলুদের খেলার জায়গাটা নির্দিষ্ট। বাড়ি থেকে দূরের যে জঙ্গল আছে তার মাঝখানে মাঠটা। পাশে একটা ভাঙাচোড়া পোড়া জমিদার বাড়ি। এই বাড়ি আর জঙ্গল নিয়ে এলাকায় নানা ভয়ানক গল্প প্রচলিত থাকলেও সেটা নিয়ে মাথাব্যথা নেই নীলুদের। বলা যায় দুঃসাহসী একদল বালক এরা। স্কুল ছুটি হলেই বিকালে এই মাঠে ক্রিকেট খেলা ওদের রীতিমত ডাল ভাতের মত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নীলু, ইকু, সাকিব, মুরাদ, মেহেদী ও মারুফ। ছয় বন্ধুর একটা দল। কিছুটা গোয়েন্দা টাইপের। বিকেলবেলা শুরু হল খেলা। নীলু ব্যাটিং করছিল। ইকুর বলিংয়ের হাত ভাল হলেও নীলুকে কাবু করা চাট্টিখানি কথা নয়। একে একে নীলু দুই-চার পিটিয়ে যাচ্ছে। অবশেষে…

  • বিবর্তন বিষয়ে একটা প্রচলিত ভুল দৃষ্টিভঙ্গি হলো,বিবর্তন যেহেতু প্রতিযোগিতার কথা বলে তাহলে বিবর্তনের ধারায় প্রাণীদের স্বার্থপর হয়ে উঠবার কথা, অন্য প্রাণীকে সদা শত্রুজ্ঞান করার কথা, তাদের প্রতি সদা সহিংস হয়ে ওঠার কথা। কিন্তু জীবজগতে প্রাণীদের আচার-আচরণ দেখে মনে হয় পারস্পরিক সংযোগ ও নির্ভরশীলতাই যেন তাদের জীবনক্রিয়া পরিচালনার চাবিকাঠি। বিবর্তন কী তবে জীবজগতে কিংবা মানবজগতে সহযোগিতা,সহৃদয়তা,সহানুভূতি ইত্যাদি সদগুণের যেসব উদাহরণ আমরা প্রতিনিয়তই দেখতে পাই,এবং দেখে হৃদয়াবেগে আপ্লুত হয়ে উঠি,তার উদ্ভব ব্যাখ্যা করতে অক্ষম? ব্যাপারটাকে একটু খুঁটিয়ে দেখা যাক। আদতে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রাণীদের সহযোগিতাপূর্ণ আচরণ বিকাশের যথেষ্ঠ শক্তিশালী ব্যাখ্যা আমাদের হাতে আছে। তার একটি হলো ‘কিন সিলেকশন’।‘কিন’…

  • মঙ্গল গ্রহ হলো সূর্যের নিকটতম হিসেবে সৌরজগতের চতুর্থ গ্রহ। সূর্য থেকে এর দুরত্ব হলো প্রায় ২৩ কোটি ৬৪ লক্ষ কিলোমিটার। এর পরের গ্রহ হলো বৃহস্পতি এর দুরত্ব প্রায় ৭৮ কোটি কি.মি.।  এই দুই গ্রহের মাঝখানে বিশাল এক ফাঁক আছে। জ্যোতির্বিদের কাছে যা অস্বাভাবিক। মধ্যযুগে অনেক জ্যোতির্বিদ মনে করতেন এই দুই গ্রহের মাঝেখানে আরো একটি গ্রহ আছে। ১৭৭২ সালে জোহান বোডে নামক জার্মানীর বিজ্ঞানী একটি সুত্র বের করলেন।  ১৭৭২ সালে আবিস্কার করা বোডের সুত্র পুনর্বাস্তবায়ন করেন আরেক বিজ্ঞানী জোহান টাইটাস। তিনি প্রথমে সূর্য থেকে দুরত্ব অনুসারে গ্রহগুলোকে সাজান এবং প্রত্যেকটি গ্রহের নীচে তিনি প্রথমে ০ তারপরে ৩,…

  • মারাকাইবো হ্রদ। স্প্যানিশ ভাষায়  লাগো দে মারাকাইবো  উত্তর-পশ্চিম ভেনেজুয়েলার একটি জলাশয়। প্রায় ৫,১৩০ বর্গ মাইল (১৩,২৮০বর্গ কিলোমিটার) এলাকা জুড়ে বিস্তৃত। ভেনিজুয়েলা উপসাগর থেকে ১৩০ মাইল (২১০কিঃমিঃ) পর্যন্ত দক্ষিণ দিকে বিস্তৃত। হ্রদটি  ৫৫ কিলোমিটার দীর্ঘ তাবলাসো প্রণালীর মাধ্যমে ভেনিজুয়েলা উপসাগরের সাথে সংযুক্ত। কাতাতুম্বা, সান্তা-আনা ও চামা নদীগুলি হ্রদটিতে মিষ্টি পানি বয়ে নিয়ে আনে। হ্রদটির উত্তরের অংশের পানি কিছুটা লবনাক্ত। মারাকাইবো লেকটিকে একটি খাড়ি বলা যায়। কারণ এর প্রাপ্ত পানির বেশিরভাগই আটলান্টিক মহাসাগর থেকে জোয়ারের দ্বারা এসে জমা হয়। এই হ্রদে জাহাজ চলাচল করে। হ্রদটির নিচে ও আশেপাশে মারাকাইবো বেসিনে পেট্রোলিয়ামের মজুদ আছে। ফলে এটি ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ…

  • জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বানানোর সিদ্ধান্ত ৩০ বছর আগে ঠিক হয়। প্রায় ২০ বছর ধরে এর নির্মাণ কাজ শেষে জেমস ওয়েব টেলিস্কোপ গত  ২৫ ডিসেম্বর ২০২১ তারিখেপৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে (L2 Point, Lagrange point) কক্ষপথে স্থাপন করা হয়েছে। আমাদের সৌরজগতের অভ্যন্তর থেকে শুরু করে মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী পর্যবেক্ষণযোগ্য ছায়াপথ, ছায়াপথের জন্ম ও বিবর্তন, এবং নক্ষত্র ও গ্রহসমূহের সৃষ্টি এবং এর মধ্যবর্তী সবকিছু বিষদ গবেষনা এবং জানার  জন্য এই টেলিস্কোপটির নির্মাণ। এ বছর ফেব্রুয়ারির ১১ তারিখে  নাসা ওয়েবের তোলা  একটি ছবি প্রকাশ করেছে। ছবিটিতে ২৫৮ আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রের আলো ওয়েবের ক্যামেরায় ধরা পরেছে। এই…

  • মহাকাশ বিজ্ঞান এবং মহাবিশ্ব নিয়ে তেমন কোন বই আমার বাসায় ছিল না। এই আক্ষেপ থেকে এমরান ভাইয়ের এক্সোপ্লানেটের সাতকাহন বইটা সংগ্রহ করা। মজার বিষয় হলো বইটায় মহাজাগতিক আলোচনার সাথে জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে। আমার মতো জীববিজ্ঞানের ভক্তদের জন্য এটা বেশ চমৎকার একটা সারপ্রাইজ! বইয়ের ব্যবচ্ছেদ বইটাতে ১০টা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর তথ্যবহুল প্রবন্ধ রয়েছে। প্রথম প্রবন্ধ সুপারনোভাকে নিয়ে। জ্যোতির্বিজ্ঞানের এমন কোন পাঠক নেই যে সুপারনোভার কথা শুনে বিস্মিত হবে না ‌। সুপারনোভার সাথে যে কত ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে তা আগে জানতাম না, প্রবন্ধটি পড়ার পরেই জানতে পেরেছিলাম। এই প্রবন্ধটির সবচেয়ে আকর্ষণীয় আলোচনাগুলো ক্র্যাব নেবুলা,…

  • বহু বছর আগে জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান বলেছিলেন যে, পৃথিবীর সমুদ্র সৈকতে বালির দানার চেয়ে মহাবিশ্বে আরও বেশি নক্ষত্র রয়েছে। ঠিক কতগুলি নক্ষত্র আছে তা জানা অসম্ভব। কিন্তু এটি অনুমান করা হয় যে মহাবিশ্বে কমপক্ষে ১ কোয়াড্রিলিয়ন নক্ষত্র রয়েছে (১ এর পরে ১৫টি শূণ্য)। রাতের আকাশে চোখ রাখলে অনেক নক্ষত্রকে মিটমিট করে জ্বলতে দেখা যায়। খালি চোখে সব নক্ষত্রের আকার একই রকম দেখা গেলেও এদের মধ্যে ছোট বড় আছে। দৃশ্যমান মহাবিশ্বের সব থেকে বড় নক্ষত্রের নাম কি? সেই নক্ষত্রটি কতটা বড়? চলুন মহাবিশ্বের বৃহত্তম সেই নক্ষত্রটি সর্ম্পকে কিছু জানার চেষ্টা করি। বৃহত্তম সেই নক্ষত্রটির নাম স্টিফেনসন ২-১৮(st…

  • নিকষ কালো রাত। আকাশে কোনো তারা নেই। বাতাস বইছে না। পাতলা কুয়াশার চাদর ঝুলছে চারদিকে। আমরা তখন প্রশান্ত মহাসাগরে। আমাদের ছোট মাছধরা জাহাজটি ঠিক কোথায় আছে তার সঠিক অবস্থান জানি না। সাত দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই ছোট জাহাজে আমি ছাড়া আর দুজন নাবিক রয়েছে। তারা ঘুমোচ্ছে। ঘন অন্ধকারের ভেতরে ছপছপ করে এগিয়ে যাচ্ছি। চারপাশে কেউ যেন আলকাতরা গুলে দিয়েছে। সেই অন্ধকারের ভেতরে হঠাৎ একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। কেউ যেন দুর্বল কণ্ঠে বলছে, এই জাহাজ, এই জাহাজ। সমুদ্রে কে এমনভাবে আমাদের ডাকছে? আবার শুনতে পেলাম সেই আকুল ডাক। শরীরটা…

  • আপনার দিনের পুরোটা সময় কি একই ভাবে কাটে? সব সময় আনন্দে? এই হয়ত বন্ধুবান্ধবের সাথে হৈ হুল্লোড় করছেন, পরক্ষণেই আবার ঘরের কোণে মুখ কালো করে বসে রয়েছেন। আপনার এই মন খারাপের কারণ খুঁজতে গিয়ে দেখা গেল এক আশ্চর্য ব্যাপার। একেবারে বিনা কারণেই আপনার মনটা খারাপ। যে কোন কাজে আপনি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এতে করে আপনি শারীরিক এবং মানষিক উভয় ক্ষেত্রেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেখা যাচ্ছে আপনি এতটাই মানুষিক ভাবে ভেঙে পড়েছেন যে জীবনটাকে নিতান্তই অর্থহীন বলে মনে হচ্ছে। এই পৃথিবীতে বেঁচে থাকবার কোন মানে খুঁজে পাচ্ছেন না। এটাই হল বিষন্নতা, আমাদের এক অতিপ্রাচীন শত্রু।…