• কালপুরুষ নক্ষত্রমন্ডলের নাম আমরা কম বেশী সবাই শুনেছি। বিশেষ করে যারা রাতের আকাশ পর্যবেক্ষণ করতে ভালোবাসেন। গ্রাম বাংলায় একে অনেকে আদমসুরত নামেও চিনে।  এই নক্ষত্র মন্ডলে খুব বিখ্যাত একটি নীহারিকা আছে। এর নাম এম-৪২ (মেসিয়ার-৪২) বা বিখ্যাত কালপুরষের নীহারিকা। দ্যা গ্রেট ওরিয়ন নেবুলা। মায়ান সংস্কৃতিতে ওরিয়ন নেবুলাকে সৃষ্টির মহাজাগতিক আগুনের সাথে তুলনা করা হয়েছে। এই নাক্ষত্রিক নার্সারিটি মানব ইতিহাস জুড়ে বিভিন্ন সংস্কৃতির কাছে পরিচিত। কালপুরুষের তরবারির নক্ষত্র অরায়নিসের চারিদিকে এই নীহারিকাটির অবস্থান। এটি পৃথিবীর সবচেয়ে কাছের বৃহৎ নক্ষত্র-গঠনকারী অঞ্চল, যা ওরিয়ন মলিকুলার ক্লাউড কমপ্লেক্স নামে পরিচিত (ওরিয়ন কমপ্লেক্স)।  প্রায় ১৫০০ আলোকবর্ষ দূরে এবং ২৫ আলোকবর্ষ ব্যাসের…

  • ইউরোপিয়ান স্পেস এজেন্সি, কানাডা স্পেস এজেন্সি ও নাসার যৌথ উদ্যোগে নির্মিত জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটি পূর্বে উৎক্ষেপিত হাবল স্পেস টেলিস্কোপের যোগ্য উত্তরসূরী। নাসা ইতোমধ্যেই তা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং জেমস ওয়েবের দারুণ কিছু ছবিও তারা প্রকাশ করেছে। হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপের লক্ষ্য ও উদ্দেশ্যগত অনেকটা মিল থাকলেও গঠন, কার্যপ্রণালী ও কার্যক্ষমতার দিক দিয়ে রয়েছে বিস্তর পার্থক্য। কার্যগত দিক দিয়ে জেমস ওয়েব হাবল টেলিস্কোপকে বহুগুণে ছাপিয়ে যাবে মহাকাশপ্রেমীদের অন্তত সেটাই প্রত্যাশা। আজ আমরা বুড়ো হাবল ও তরুণ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গঠন ও কার্যগত পার্থক্যগুলোকে জানার চেষ্টা করবো। পৃথিবী থেকে কে কোথায় অবস্থান করছে?…

  • গত ১৪ই জুন চায়নিজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অফিসিয়াল দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় । সেই সংবাদে দাবী করা হয় যে তারা চায়নায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ (FAST) বা চাইনিজ স্কাই আই টেলিস্কোপ দিয়ে এমন কিছু কম তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত পেয়েছেন যা হয়তো অন্য কোনো গ্রহে থাকা কোনো বুদ্ধিমান প্রাণীর হতে পারে। চাইনিজ সংবাদ মাধ্যমের এই দাবীর পর বিজ্ঞানীর সমাজে হইচই পরে যায়। সংবাদটি চায়না বেইজিং নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ও চায়না বর্হিগ্রহে সভ্যতার সন্ধানকারী টিমের (China extraterrestial civilization research group)  মূখ্য বিজ্ঞানী জ্যাং তংজি (Zhang Tonjie) এর বক্তব্যের উপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ…

  • মহাকাশে বিভিন্ন আকৃতির নীহারিকা আছে। এরকম একটি নীহারিকা হলো অশ্বশির। দেখতে অনেকটা ঘোড়ার মাথার মত, যার কারনে এই নামকরণ। এখন পর্যন্ত আবিস্কৃত যতগুলো নীহারিকা আছে তার মধ্যে এটি উল্লেখযোগ্য। হর্সহেড নেবুলা হল সবচেয়ে আইকনিক গভীর-আকাশের বস্তুগুলির মধ্যে একটি। এই নীহারিকাটি প্রথম কে আবিস্কার করেছিলেন তা নিয়ে কিছু বিতর্ক আছে। ২৭ শে জুলাই, ১৯১৩-এর রাতে, জ্যোতির্বিজ্ঞানী ই.ই.বার্নার্ড খেয়াল করলেন করলেন যে দক্ষিণ উইসকনসিনের ইয়ার্কস অবজারভেটরির উপরে আকাশ  স্ফটিক স্বচ্ছ এবং বায়ু স্থির — রাতের আকাশ দেখার জন্য একটি নিখুঁত দিন। তিনি সাথে সাথে বিশ্বের বৃহত্তম প্রতিসরণ দূরবীনকে কালপুরুষ নক্ষত্রমন্ডলের দিকে তাক করেন। সেখানে তিনি কয়েক দশক আগে তার…

  • গত ১১ জুলাই সোমবার ওয়েব টেলিস্কোপের তোলা একটি ছবি প্রকাশ করা হয় ৪.৬ বিলিয়ন বছর আগের দূরবর্তী ছায়াপথ পরিষ্কার ভাবে দেখা গেছে।  মহাকাশ সংস্থা নাসা জেমস ওয়েবের তোলা দূরবর্তী মহাকাশের আরও চারটি অত্যাশ্চর্য  ছবি প্রকাশ করছে। প্রকাশিত নতুন ছবিগুলির মধ্যে আছে একটি “নাক্ষত্রিক নার্সারি”, একটি মৃত নক্ষত্রের চারপাশে গ্যাসের গোলক এবং গ্যালাক্সির একটি গ্রুপের মধ্যে একটি “মহাজাগতিক নৃত্যর দৃশ্য। একটি ছবিতে দেখা যায় দূরবর্তী গ্যাসীয় একটি  গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দেখা গেছে।  WASP-96 b হলো সৌরজগতের বাইরের একটি বিশাল গ্রহ যা মূলত গ্যাস দ্বারা গঠিত। যা ২০১৪ সালে আবিষ্কৃত হয়েছিল। WASP-96 b গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১,১৫০…

  • “আমার লক্ষ্য অতি সাধারণ। মহাবিশ্বের একটি পরিপূর্ণ বোঝাপড়াই আমার লক্ষ্য। এর বিদ্যমান প্রকরণ, এর কারণ এবং এর অস্তিত্বই এখানে মুখ্য প্রশ্ন। ” স্টিফেন হকিং                                                     জ্যোতির্বিজ্ঞান হল বিজ্ঞানের অন্যতম প্রাচীন একটি শাখা। সেই সুপ্রচীন কাল থেকেই এই বিশাল অনন্ত মহাকাশ নিয়ে আমাদের আগ্রহ। আদিম যুগের মানুষ অবাক হয়ে রাতের তারকাখচিত আকাশের দিকে অপলক তাকিয়ে থাকত। তারা সূর্যকে দেবতার আসনে স্থাপন করে তার উপাসনা করেছে, এমন অসংখ্য নজির এখন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এখন আমরা জানতে পারছি। যিশু খ্রিস্টের জন্মের প্রায় ৫০০০ বছর আগেই এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মানুষকে নতুন নতুন চিন্তা করতে শিখিয়েছে। খ্রিস্টপূর্ব ৫০০০…

  • এক. কাজ শেষে বাসায় ফেরা মাত্রই লরা বিছানায় গা এলিয়ে  দিলো।নরম তুলতুলে বিছানা শোয়া মাত্র দু-চোখে রাজ্যের ঘুম নেমে এলো তার। নতুন প্রজেক্টটা নিয়ে প্রচুর খাটাখাটুনি যাচ্ছে তার উপর। শরীরে এক দন্ড বিশ্রাম পাওয়ারও জো নেই। খাটুনি যাবেই বা না কেন, মানুষের বসবাস উপযোগী গ্রহগুলের সন্ধান করা কি মুখের কথা!!! মাঝে মাঝ লরার মেজাজ খারাপ হয়।  পৃথিবীর মানুষগুলোর উপর চরম রাগ নেমে আসে। রাগ হবে না কেন কি সুন্দর ছিল এই পৃথিবী। সবুজ গাছে ভরপুর, জঙ্গলে ঘুরে বেড়াতো কত বৈচিত্র্যের প্রাণী, বিশাল নীল সমুদ্র। সমুদ্রে ছিল কত রকমের প্ল্যাংকটন, মাছের বাস। ইয়া বড় বড় তিমি। অথচ…

  • নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রথম ছবি উন্মোচন করেছে। গত ১১ জুলাই (২০২২) আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম চিত্রগুলির একটি প্রকাশ করেছেন।  মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথগুলির মধ্যে অনেকগুলি বিভিন্ন ঝকঝকে ছায়াপথ এখানে দৃশ্যমান।৷  প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ইভেন্টে ছবিটি উন্মোচন করে মুহুর্তটিকে “ঐতিহাসিক” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে এটি “আমাদের মহাবিশ্বের ইতিহাসে একটি নতুন জানালা” খুলে দিয়েছে। নাসা , ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি এক সাথে মঙ্গলবার, ১২ জুলাই তারিখে মেরিল্যান্ডের নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার থেকে থেকে শুরু হওয়া একটি টেলিভিশন সম্প্রচারের…

  • এক. রাত দু’টা। বাসার ছাদের চিলেকোঠায় বসে নানা এলোমেলো ভাবনা ভেবে চলেছি। অনেকদিন ধরেই রাইটার্স ব্লকে ভুগতে থাকায় লেখালেখিটাও একটু নেতিয়ে পড়েছে। তাই নতুন কিছু আইডিয়ার কথাও ভাবছিলাম। আবছা চাঁদের আলোয় কেমন যেন একটা নেশার মতো লাগছে। ছাদবাগানের হাস্নাহেনার মাতাল করা ঘ্রাণ সেই নেশার ঘোরকে যেন আরও বাস্তব করে তুলেছে। সবমিলিয়ে লেখালেখির ভাবনার জন্য চমৎকার এক পরিবেশ। আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক হলেও লেখালেখি করি হরেক রকম বিষয়ে। সর্ববিদ্যাবিশারদ শব্দটা যেদিন শুনেছি সেদিন থেকেই লেখালেখির জগতে সর্ববিদ্যাবিশারদ হতে চেয়েছি। আর তাই গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা থেকে শুরু করে বিজ্ঞানের বই, সায়েন্স ফিকশন কোনো কিছু লেখা বাদ দেইনি। আসলে…